উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর! একাধিক ট্রেনের স্টপেজ বাড়ানো হল শিয়ালদহ ডিভিশনে

আর হাতে মাত্র ৩ দিন। এরপর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এক সুখবর দিল রেল কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই  এবার নতুন এক পরিষেবা চালু করল পূর্ব রেল।

কী পরিষেবা চালু করা হয়েছে?

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এবার শিয়ালদহ শাখায় একাধিক ট্রেনে এবার স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে খবর, সকাল ৮টা থেকে ৯টা ৪৫ ও দুপুর ১টা থেকে দুপুর আড়াইটের মধ্যে শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর শাখায় যে সমস্ত ইএমইউ/ প্যাসেঞ্জার ট্রেন (আপ-ডাউন) যাবে, সেগুলি নানা স্টপেজ যেমন পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা, জালাখালিতে দাঁড়াবে। আবার, এই সময়ের মধ্যে বারাসত-বনগাঁ শাখায় সংহতি ও বিভূতিভূষণ হল্টেও যে সমস্ত ট্রেন যাবে, সেগুলিও দাঁড়াবে স্টপেজে।

কতদিন মিলবে এই পরিষেবা?

১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর রেলের তরফে এই পরিষেবা দেওয়া হবে ৭ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি ও ২৯ ফেব্রুয়ারি অর্থাৎ মোট ১১ দিন। এই ১১ দিন শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন, শিয়ালদহ থেকে কাটোয়া যাওয়ার ট্রেন, শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার ট্রেনগুলি অতিরিক্ত স্টেশনেও দাঁড়াবে বলে জানা গিয়েছে।

 এমন একাধিক প্যাসেঞ্জার ট্রেন রয়েছে, যেগুলি সমস্ত স্টেশনে দাঁড়ায় না। এর জেরে সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা। সেই কারণেই পরীক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। মোট ২১টি ট্রেনের স্টপেজ বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles