কয়লা পাচারকাণ্ডে মিলছে না রেহাই, ফের ইডির তলব অভিষেককে, হাজিরা দিতে হবে এই মাসেই

কয়লা পাচারকাণ্ড নিয়ে এখনই রেহাই মিলছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিছুদিন আগেই দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে হাজিরা দিয়েছেন তিনি তাঁর তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আর এবার ফের তাঁকে তলব করা হল। এই মাসেই দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেককে।

দিন কয়েক আগেও ইডির তরফে নোটিশ পাঠানো হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় এই নিয়ে তিনি দিল্লির হাইকোর্টে মামলা দায়ের করেন যাতে দিল্লিতে নয়, কলকাতায় এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু অভিষেকের সেই মামলা খারিজ হয়ে যায়।

এরপর ইডির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। কিন্তু শীর্ষ আদালতে গৃহীতই হয়নি তাঁর আবেদন। এর জেরে ইডির দফতরে হাজিরা দিতেই হয় তাঁকে। সেই সময় প্রায় ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে তাঁর।

তবে এবার ইডি জানায় যে আগেরবার অভিষেককে জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য মেলেনি। এখনও বেশ কিছু তথ্য জানার রয়েছে। এই কারণে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তলব করা হল তৃণমূল সাংসদকে। আগামী ২৯শে মার্চ দিল্লিতে হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছে তাঁকে।

তাঁকে ইডির সমন পাঠানো নিয়ে অভিষেক বলেছিলেন যে তাঁর বিরুদ্ধে করা কোনও অভিযোগ যদি ইডি প্রমাণ করতে পারে, তাহলে সিবিআই লাগবে না, তিনি নিজেই ফাঁসি কাঠে উঠে মৃত্যুবরণ করবেন। অভিষেক এও বলেছিলেন যে সবাই এক নয়। তাঁর ও অন্যদের মতামতের পার্থক্য রয়েছে। এভাবে ইডি, সিবিআই দিয়ে তাঁকে কে ভয় দেখানো যাবে না, তাও জানান তিনি। ফের অভিষেক ইডির ডাকে সাড়া দেন কী না, এখন সেটাই দেখার।

RELATED Articles