রেশন দুর্নীতি মামলায় আরও তৎপর ইডি, এবার গ্রেফতার ধৃত শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী, রয়েছে হাওয়ালা যোগের ইঙ্গিতও

রেশন দুর্নীতিতে এবার ফের আরও এক গ্রেফতারি। এবার গ্রেফতার ধৃত শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস, এর আগে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী বাকিবুর রহমান, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। এই বিশ্বজিৎ দাস শঙ্করের ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে।   

গতকালা, মঙ্গলবার সকাল থেকেই কলকাতার নানান জায়গায় তল্লাশি চালাচ্ছিল ইডি। শুধুমাত্রর রেশন দুর্নীতিই নয়, স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত মামলাতেও চলছিল তল্লাশি। সল্টলেকের আইবি ব্লক, নিউ আলিপুরের বহুতল এমন নানান জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। এই ধৃত বিশ্বজিৎ দাসের বাড়ি সল্টলেকে। সেখানে তল্লাশি চালায় ইডি।

জানা গিয়েছে, এই বিশ্বজিৎ দাস আদতে বনগাঁর বাসিন্দা। শঙ্কর আঢ্য ও তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ করেই বিশ্বজিৎ দাসের নাম উঠে এসেছে বলে খবর ইডির সূত্রে। রেশন দুর্নীতি কাণ্ডে কোটি কোটি টাকার তছরুপ হয়েছে। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই এই বিশ্বজিৎ দাসের বাড়ি অভিযান চালানো হয়েছিল।   

কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে পেরেছেন, এই বিশ্বজিতের বিদেশি মুদ্রা কেনাবেচার ব্যবসা রয়েছে। সোনার ব্যবসাও রয়েছে তাঁর। এছাড়াও রয়েছে এক্সপোর্ট ইমপোর্ট সংস্থা। ইডির সন্দেহ এই সংস্থার মাধ্যমেই বিদেশে বিপুল পরিমাণ রেশন দুর্নীতির টাকা পাচার হয়েছে। হাওয়ালা সংক্রান্ত প্রচুর নথিও উদ্ধার হয়েছে বলে খবর।

RELATED Articles