যেদিন বিজ্ঞপ্তি জারি সেদিনই নিয়োগপত্র ও যোগদান, পুর নিয়োগ দুর্নীতিতে তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে ইডির চার্জশিট

Chargesheet against Former TMC Mayor for municipality recruitment scam: পুর নিয়োগ দুর্নীতি নিয়ে চলছে তদন্ত। এবার এই দুর্নীতিতে প্রথম চার্জশিট পেশ করল ইডি (Chargesheet against Former TMC Mayor for municipality recruitment scam)। একইদিনে ২৯ জনের বেআইনি নিয়োগ হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়, এমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল পুরপ্রধান পাঁচু রায়। তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ ইডি।

এই চার্জশিটে ইডি উল্লেখ করেছে, করোনার সময় অর্থাৎ ২০২০ সালে দক্ষিণ দমদম পুরসভায় ব্যাপক নিয়োগ দুর্নীতি হয়েছে (Chargesheet against Former TMC Mayor for municipality recruitment scam)। যেদিন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়, সেদিনই ২৯ জনকে নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছিল। আর সেদিনই তাদের যোগদানও হয়ে যায়।

ইডির প্রশ্ন, এমনভাবে নিয়োগ হলে প্রার্থীদের মূল্যায়ন কীভাবে হল? এটা তো বেআইনি নিয়োগ। একই দিনে বিজ্ঞপ্তি জারি, নিয়োগপত্র দেওয়া আর যোগদান কীভাবে সম্ভব! যে সময় এই ঘটনা ঘটেছে, সেই সময় দক্ষিণ দমদম পুরসভার প্রধান ছিলেন তৃণমূলের পাঁচু রায়।  এই চার্জশিটে তাঁর নামই উল্লেখ করা হয়েছে (Chargesheet against Former TMC Mayor for municipality recruitment scam)

জানা গিয়েছে, শুধুমাত্র পাঁচু রায়ই নন, এই চার্জশিটে নাম রয়েছে পুর নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলেরও। তবে এই দুর্নীতিতে তাঁর ঠিক কী ভূমিকা, তা এখনও স্পষ্ট জানা যায়নি (Chargesheet against Former TMC Mayor for municipality recruitment scam)। এই নিয়োগের পেছনে কোনও আর্থিক লেনদেন হয়েছে কী না, তা এখনও জানা যায়নি বলে ইডি সূত্রে খবর। গোটা বিষয়টি নিয়েই তদন্ত চলছে।

উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতে গিয়েই পুর নিয়োগ দুর্নীতি বিষয়টি সামনে আসে। ইডির কাছে প্রমাণ আসে, করোনা কালে রাজ্যের প্রায় ৮০টি পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে। সেই দুর্নীতিতে এবার সরাসরি নাম উঠল তৃণমূল প্রাক্তন পুরপ্রধানের (Chargesheet against Former TMC Mayor for municipality recruitment scam)। এই বিষয়ে পাঁচু রায় তো নয়ই, তৃণমূলের কারোর থেকেই কোনও প্রতিক্রিয়া মেলেনি।

RELATED Articles