Rituparna Sengupta wants to return 70 lakh in ration scam case: গত ১৯ জুন রেশন দুর্নীতি মামলায় ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। অভিনেত্রী তার আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি অফিসে যান। সেখানে পাঁচ ঘণ্টা ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার সম্মুখীন হন ঋতুপর্ণা। ইডি অফিস থেকে বেরিয়ে ঋতুপর্ণা দাবি করেন, রেশন দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। যা নথি চাওয়া হয়েছিল, তা জমা দিতে এসেছিলেন তিনি। ইডি সূত্রে জানা গিয়েছে, ঋতুপর্ণা দুই সপ্তাহের মধ্যে ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান (Rituparna Sengupta wants to return 70 lakh in ration scam case)।
ইডি সূত্র অনুযায়ী, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) এই টাকা ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন (Rituparna Sengupta wants to return 70 lakh in ration scam case)। তিনি ইডি আধিকারিকদের জানিয়েছেন যে, এই অর্থ তিনি সিনেমার পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন এবং এই টাকা যে রেশন দুর্নীতির অংশ, তা তিনি জানতেন না। আইনজীবীর মাধ্যমে ইডি আধিকারিকদের তিনি এই বিষয়ে অবগত করেছেন বলে জানা গিয়েছে (Rituparna Sengupta wants to return 70 lakh in ration scam case)। এর আগে অভিনেত্রী শতাব্দী রায়, অভিনেতা বনি সেনগুপ্ত এবং মিঠুন চক্রবর্তীও ইডিকে টাকা ফেরত দিয়েছেন।
জুন মাসে ইডি দফতরে যাওয়ার আগে ঋতুপর্ণা (Rituparna Sengupta) তার হিসাবরক্ষককে সিজিও কমপ্লেক্সে পাঠিয়ে দেন। সেই দিন সকালে হিসাবরক্ষক কাগজপত্র নিয়ে সেখানে পৌঁছান। অভিনেত্রীও যে ইডির ডাকে সাড়া দিয়ে আসছেন, তা তখনই জানা গিয়েছিল। পরে আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজির হন ঋতুপর্ণা (Rituparna Sengupta wants to return 70 lakh in ration scam case)।
ইডি সূত্রে জানা গিয়েছে, ব্যাংক লেনদেনের তথ্যের ভিত্তিতে ঋতুপর্ণাকে (Rituparna Sengupta) তলব করা হয়েছিল। এর আগে রোজভ্যালির অর্থনৈতিক নয়ছয়ের মামলায়ও তাঁর নাম জড়িয়েছিল। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাঁকে তলব করে কেন্দ্রীয় সংস্থা। সেই সময়ও ঋতুপর্ণা তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!