রেশন দুর্নীতি কাণ্ডে ম্যারাথন তল্লাশি ইডির, রাজ্যের নানান প্রান্ত থেকে উদ্ধার কোটি কোটি টাকা

রেশন দুর্নীতি নিয়ে বিশেষ তৎপর ইডি। রাজ্যের নানান প্রান্তে চলছে ম্যারাথন তল্লাশি। এবার এই তল্লাশি চালিয়েই উদ্ধার হল কোটি কোটি টাকা। জানা গিয়েছে, অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অফিস থেকেই উদ্ধার হয়েছে ১ কোটি টাকা। আর অন্যান্য জায়গায় তল্লাশি চালিয়ে মিলেছে ৪০ লক্ষ টাকা।

গত শনিবার থেকে রবিবার পর্যন্ত ২৭ ঘণ্টার বেশি সময় বেশি একাধিক জায়গায় তল্লাশি করে ইডি। নদিয়া ও বনগাঁর পাশাপাশি কলকাতায় অঙ্কিত ইন্ডিয়ার অফিস ও মিলেও চলে তল্লাশি। সেখান থেকেই ১ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে খবর। আর বাকি জায়গা থেকে মিলেছে ৪০ লক্ষ টাকা আর উদ্ধার হয়েছে প্রচুর নথি। ইডির অনুমান, এই টাকার উৎস কোনও অপরাধমূলক কাজ। এই টাকা ও নথি বাজেয়াপ্ত করেছে ইডি।

রেশন দুর্নীতি কাণ্ডে ইডির স্ক্যানারে রয়েছে অঙ্কিত চান্দকদের মতো অনেক ব্যবসায়ী। এই অঙ্কিতের সূত্র ধরেই বাংলায় রেশন দুর্নীতির সঙ্গে বিহারের পশুখাদ্য কেলেঙ্কারি যোগের ইঙ্গিত মিলেছে। ২০০৪ সালে পশুখাদ্য কেলেঙ্কারিতে যে দীপেশ চান্দক গ্রেফতার হয়েছিলেন, তিনি এই চান্দক পরিবারের সদস্য।

সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় যে অঙ্কিত ও হিতেশের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এই পরিবারেরই সদস্য দীপেশ। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় রাজসাক্ষী হয়েছিলেন তিনি। ফের ২০১৮ সালে সিবিআইয়ের হাতে গ্রেফতার দীপেশ। ইডি সূত্রে খবর, সেন্ট্রাল রোলিং মিল-সহ অন্তত চারটি সংস্থায় দীপেশ, হিতেশ ও অঙ্কিতের সঙ্গে ডিরেক্টর।

প্রসঙ্গত, গত ৪ তারিখ, শনিবার বনগাঁর কালুপুরের রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলে হানা দেয় ইডি। সেই মিলের মালিক মন্টু সাহা এবং কালীদাস সাহা। বনগাঁর কোরার বাগানের ব্যবসায়ীদের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। জানা গিয়েছিল যে ওই দুই ব্যবসায়ী প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ। এই  মিল থেকে রেশনে আটা ও চাল যেত বলে জানা যায়।

RELATED Articles