ধীরে ধীরে আরও বেশি বিপাকে পড়েই চলেছেন শেখ শাহজাহান (Sheikh Shah Jahan)। এবার তাঁর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হল। নিজের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও মাছের ব্যবসা সংক্রান্ত আরও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে শাহজাহানের। সেই দুটি অ্যাকাউন্টই ফ্রিজ করা হয়েছে। শুধু তাই নয়, অন্যান্য কিছু অ্যাকাউন্টেও লেনদেন সংক্রান্ত তথ্যে নজরও দিচ্ছে ইডি।
শাহজাহানের (Sheikh Shah Jahan) মামলায় তদন্ত করছে ইডি। ইতিমধ্যেই ইডি দাবী করেছে, রেশন দুর্নীতির কালো টাকা নিজের নানান ব্যবসার মাধ্যমে সাদা করতেন শাহজাহান (Sheikh Shah Jahan)। জোর করে জমি দখল করে তা বিক্রি করে সেই টাকা লাগানো হত চিংড়ির ব্যবসায়। আর এই চিংড়ির ব্যবসার মাধ্যমেই সাদা হত দুর্নীতির কালো টাকা।
শাহজাহানের(Sheikh Shah Jahan) নানান ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখে ১৩৩ কোটি টাকার দুর্নীতির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। এখনও প্রায় ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর নজর রয়েছে ইডির। সব লেনদেন আদৌ নিয়মমাফিক হয়েছে কী না, তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। যদিও তাদের দাবী, যে পরিমাণ সম্পত্তির হদিশ আপাতত মিলেছে, তা হিমশৈলীর চূড়া মাত্র।
শাহজাহান (Sheikh Shah Jahan) একা নয়, তাঁর সঙ্গে এই দুর্নীতিতে যুক্ত রয়েছে একাধিক ব্যক্তি। শাহজাহানের সেই ঘনিষ্ঠদের মধ্যে রয়েছে আইজুল মোল্লা, সাবির গাজি, রেজাউল নাইয়া, নাসির শেখ, আবদুল মোল্লা, সইফুদ্দিন শেখ, মুজিবর শেখ ও আবদুল খালেক মোল্লার নাম। শাহজাহানের ভাই শেখ আলমগীর ও শেখ সিরাজউদ্দিন ছাড়াও আরও বেশি অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল বলে খবর ইডি সূত্রে।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারু রেশন দুর্নীতি কাণ্ডে শাহজাহানের (Sheikh Shah Jahan) বাড়ি তল্লাশিতে যায় ইডি। সেখানে শাহজাহানের অনুগামীদের হামলার মুখে পড়েন তদন্তকারীরা। সেই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শাহজাহান। ৫৫ দিন পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। সিবিআই হেফাজত শেষে আপাতত ইডির হেফাজতে রয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা।
গতকাল, বুধবারই শাহজাহানকে (Sheikh Shah Jahan) জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহজাহান বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। কে ষড়যন্ত্র করছে? সেই প্রশ্নের উত্তরে শাহজাহান শুধু বলেন, “কে করেছে বুঝতেই তো পারছেন”। তাঁর এই মন্তব্যের মাধ্যমে তিনি ঠিক কাকে বা কাদের ইঙ্গিত করলেন, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার