তীব্র তাপপ্রবাহে নাজেহাল বঙ্গবাসী। বঙ্গের তাপমাত্রা চড়তেই অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়ার পূর্বভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। রাজ্যে তাপপ্রবাহের (heat wave) সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এখনই দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। অস্বস্তিকর পরিবেশ দুর্ভোগে আসবে বঙ্গবাসীর জীবনে।
আজ বৃহস্পতিবার তাপমাত্রা ৪০ ডিগ্রি পৌঁছাতে পারে সেই সম্ভাবনা রয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহেই কলকাতায় তাপমাত্রা ৩৮° সেলসিয়াস পৌঁছেছে। বুধবার রাতেও অস্বস্তিকর গরম ছিল। গত কয়েকদিন ধরেই তারপর প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জেলায়। আজ থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে। বেলা বাড়তে এই বইবে লু। আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী দুপুর এগারোটা থেকে চারটে অব্দি কোন প্রয়োজন ছাড়া রাস্তায় বেরতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গে তীব্র দহন জেলার মধ্যেও উত্তরবঙ্গ ভাসছে বৃষ্টিতে। বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে হতে পারে ঝড়ও। এই পাঁচ জেলায় ঝড় বৃষ্টির কারণে জারি হয়েছে হলুদ সর্তকতা। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। শুক্র ও শনিতে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলে মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর পরিস্থিতি বিরাজমান। ইতিমধ্যেই ৪০ ডিগ্রি পারদ ছুঁয়েছে বাঁকুড়া পানাগড়সহ বিভিন্ন এলাকায়।





