মেট্রো ডেয়ারির টাকায় কারচুপি, ফিরহাদ হাকিমের বড় মেয়েকে নোটিস ইডি-র!!!

মেট্রো ডেয়ারির মামলায় কলকাতার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে নোটিস পাঠাল এনফোর্সিমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। এই কারণেই তাকে ইডি-র পক্ষ থেকে তলব করা হয়েছে।

সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, প্রিয়দর্শিনীর বাড়িতে গিয়েই তাঁকে নোটিস দেয় ইডি। তাদের দাবী, মেট্রো ডেয়ারির বেশ কিছু টাকায় কারচুপি লক্ষ্য করা গিয়েছে। এও দেখা গিয়েছে যে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দর একাধিকবার বিদেশে গিয়েছনে। তাই মনে করা হচ্ছে যে, সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে। তবে এই মুহূর্তে তৃণমূলের তরফে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন- অভিষেকের স্ত্রী রুজিরার অ্যাকাউন্ট থেকে ৪ দেশে টাকা লেনদেন, ফের সিবিআই-এর নোটিস আগামীকাল, নজরে রয়েছে তাঁর বোনও

তবে, প্রিয়দর্শিনীকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্যই নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। কার মাধ্যমে কীভাবে টাকা পাচার হয়েছে, তা খতিয়ে দেখা হবে। এই বিষয়ে প্রশ্ন করতেই চলতি সপ্তাহে প্রিয়দর্শিনীকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে ইডি।

উল্লেখ্য, কয়লাকাণ্ডে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেয় সিবিআই। এদিনই তাঁকে বিকেল ৩টের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলেও তিনি হাজিরা দেননি। সোমবার দ্বিতীয়বার তাঁকে নোটিস পাঠাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন- আসন্ন নির্বাচনে বাংলায় রাজত্ব করবে বিজেপিই! মোদীকে রিপোর্ট মুকুলের

শুধু থাইল্যান্ড ও ইংল্যান্ড নয়, আরও দুই দেশের অ্যাকাউন্টে টাকা যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার অ্যাকাউন্টে। এর মধ্যে লন্ডন ও ব্যাঙ্কক ছাড়াও রয়েছে আরও দুই দেশের অ্যাকাউন্ট। এই সবকটা অ্যাকাউন্টই রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মাধ্যমে বেআইনি টাকা লেনদেন হত বলে দাবী করেছে সিবিআই।

RELATED Articles