TMC celebrity councillor Sritama Bhattacharya Assaulted: তিনি অভিনেত্রী তার উপর আবার কাউন্সিলর। কিন্তু তবুও না ছাড় পেলেন না শারীরিক হেনস্থার হাত থেকে। শারীরিক নিগ্রহের মুখে পড়লেন তৃণমূল তারকা-কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য (TMC celebrity councillor Sritama Bhattacharya Assaulted)। এই ঘটনায় তাঁর পাশে দাঁড়ালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
কী ঘটেছে ঘটনাটি (TMC celebrity councillor Sritama Bhattacharya Assaulted)?
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই আগরপাড়া এলাকায় কিছু অসামাজিক কাজকর্ম ও জমি বেদখলের অভিযোগ পাচ্ছিলেন কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য। সেই অভিযোগের সুরহা করতেই গত রবিবার সন্ধ্যায় ওই এলাকায় যান তিনি। অভিযোগ, আগরপাড়া মিলন সমিতি ক্লাবের সামনেই তাঁর উপর আচমকাই চড়াও হয় কিছু দুষ্কৃতী। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে কাউন্সিলরকে, এমনটাই অভিযোগ (TMC celebrity councillor Sritama Bhattacharya Assaulted)।
কাউন্সিলর জানান, এই বিষয়টি এক সময় ধাক্কাধাক্কির পর্যায় পৌঁছে যায়। আর এর ফলে শ্রীতমা পায়ে চোটও পান বলে অভিযোগ। তাঁর পা মারিয়ে চলে যাওয়া হয় বলে দাবী তৃণমূল কাউন্সিলরের (TMC celebrity councillor Sritama Bhattacharya Assaulted)। এই ঘটনার পর সোজা বেলঘড়িয়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।
শ্রীতমা এই ঘটনা প্রসঙ্গে বলেন, “অনেক সময় আমরা দেখতে পাচ্ছি অনেক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। এই পুকুর ভরাট হতে হতে সেটা একটা জমিতে পরিণত হচ্ছে। সেই জমিটাই হয়তো বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে বা বিক্রি হয়ে যাচ্ছে। একজন প্রতিনিধি হিসেবে এগুলোর হিসেব রাখা আমার কাজ” (TMC celebrity councillor Sritama Bhattacharya Assaulted)।
এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে কামারহাটির কাউন্সিলর মদন মিত্র বলেন, “খবরটা পেয়েছি, অনেকে জানিয়েছে। কাউন্সিলরও জানিয়েছে। আমরা নজর রাখছি, ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই চেষ্টা চলছে। একজন মহিলা কাউন্সিলরকে যদি শারীরিকভাবে হেনস্থা করা হয়, সেটা গর্হিত অপরাধ। পুলিশ তদন্ত করছে। আমি চাই তদন্তে পুরো ঘটনা উঠে আসুক। আমিও দলীয়ভাবে সকলকে জানিয়েছি। সৌগত রায়ের কাছেও অভিযোগ জমা পড়েছে। উপরমহলেও” (TMC celebrity councillor Sritama Bhattacharya Assaulted)।





