ফের একবার ইডির নজরে টলিপাড়া! রোজভ্যালির কাণ্ডের পর এবার রেশন দুর্নীতিতে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব কেন্দ্রীয় এজেন্সির

ED summoned Rituparna Sengupta: ফের একবার ইডির স্ক্যানারে টলিপাড়া। রোজভ্যালি কাণ্ডের পর এবার রেশন দুর্নীতি কাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) তলব করল ইডি (ED summoned Rituparna Sengupta)। রেশন দুর্নীতির টাকা গিয়েছে অভিনেত্রীর সংস্থায়। সেই কারণেই এই তলব বলে জানা গিয়েছে। যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি এখনও তেমন কোনও নোটিশ পান নি।

রেশন দুর্নীতি কাণ্ডে তলব করা হয়েছে ঋতুপর্ণাকে(Rituparna Sengupta)। আগামী ৫ জুন তাঁকে ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর (ED summoned Rituparna Sengupta)। অভিনেত্রী হাজিরা দেবেন কী না, তা এখনও স্পষ্ট নয়। রেশন দুর্নীতি কাণ্ডে ঋতুপর্ণা ঠিক কীভাবে যুক্ত, তাও এখনও ভালোভাবে জানা যায়নি।

তবে এটাই প্রথমবার নয়। এর আগে রোজভ্যালি চিটফান্ড মামলায় তলব করা হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে (ED summoned Rituparna Sengupta)। ২০১৯ সালে ডেকে পাঠানো হয় তাঁকে। ইডির দাবী ছিল, রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল ঋতুপর্ণাকে (Rituparna Sengupta)। এমনকি, ঋতুপর্ণার বিদেশ ভ্রমণের অর্থের উৎস নিয়েও উঠেছিল প্রশ্ন। এবার পাঁচ বছর পর রেশন দুর্নীতি মামলায় তলব করা হল ঋতুপর্ণাকে।  

প্রসঙ্গত, ২০১৯ সালে রোজভ্যালি কাণ্ডে শুধুমাত্র ঋতুপর্ণাই (Rituparna Sengupta) নন, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও। ইডি সূত্রে খবর, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু বেশ কিছু বাংলা ছবির প্রযোজনা করেছিলেন। সেই সব ছবিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা, প্রসেনজিৎ-সহ অনেকেই। সেই সংক্রান্ত আর্থিক লেনদেন সম্পর্কেই সেই সময় ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছিলেন তাদের।

উল্লেখ্য, গত বছর থেকেই রেশন দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলার তদন্তে নেমেই গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। গ্রেফতার হয়েছেন চালকলের মালিক বাকিবুর রহমান। সেই মামলা এখনও চলছে। এবার এই মামলায় তলব করা হল ঋতুপর্ণা সেনগুপ্তকে (ED summoned Rituparna Sengupta)

RELATED Articles