‘আমাকে, অভিষেককে গ্রেফতার করবে বলছে, করে দেখাক তো…’, ভাইপোকে পাশে নিয়ে মোদীকে হুঙ্কার মমতার

Mamata Banerjee expressed fear of being arrest: এর আগেও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার লোকসভা ভোটের আবহেও ফের এমনই আশঙ্কা করলেন তিনি (Mamata Banerjee expressed fear of being arrest)। আর তা নিয়ে বিজেপি তো বটেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঙ্কার শানালেন মমতা।

আগামী ১ জুন, শনিবার লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। এদিন ভোট রয়েছে রাজ্যের ৯ কেন্দ্রে। ভোট রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। গতকাল, বুধবার সেখানকার তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মেটিয়াব্রুজে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোট প্রচারের শেষ লগ্নে ভাইপোর হয়ে ভোটের আবেদন জানান তিনি (Mamata Banerjee expressed fear of being arrest)

এদিন এই সভা থেকেই মোদীকে আক্রমণ শানিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, “বলছে আমাকে, অভিষেককে গ্রেফতার করবে। করে দেখাও না? কত জেল আছে দেখব। কী হয় তুমি দেখো” (Mamata Banerjee expressed fear of being arrest)। তাঁর সংযোজন, “একটা প্রধানমন্ত্রী, হাঁটুর বয়সি ছেলের সঙ্গে রাজনীতি করছে। ওঁর পিছনে লাগছে। ও কিন্তু অনেক ছোটবেলা থেকে রাজনীতি বুঝে গিয়েছে। ও আড়াই বছর বয়স থেকে এটা করছে। সিপিএম যখন আমাকে মেরেছিল, আমার মাথা ফেটে গিয়েছিল। সেটা দেখে একটা পতাকা হাতে তুলে নিয়ে ও বলত, দিদিকে মারলে কেন? সিপিএম জবাব দাও”৷

মোদীকে একহাত নিয়ে মমতা (Mamata Banerjee) আরও বলেন, “রাজনীতি করার নামে মিথ্যা কথা বলবেন না। রাজনীতি করা আপনাকে মানায় না। এত মিথ্যা কথা, এত নাটক, এত জুমলাবাজি, এত ছলনা হবে না”(Mamata Banerjee expressed fear of being arrest)

এরপরই জনগণের উদ্দেশে মমতার (Mamata Banerjee) বার্তা, “আপনাদের এবার সিদ্ধান্ত নিতে হবে, মোদীকে আপনারা হটিয়ে দেবেন নাকি দেবেন না। যদি মোদীকে সরাতে চান, তাহলে সব দলকে ছেড়ে দিন , আমরাই বিজেপির বিরুদ্ধে রাজ্যে লড়ছি। বাংলায় রয়াল বেঙ্গল টাইগারের মতো আমরা বিজেপির সঙ্গে লড়ছি” (Mamata Banerjee expressed fear of being arrest)

শুধুমাত্র মোদী বা বিজেপিকে তুলোধোনাই নয়, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, “ও নিজের সাংসদ এলাকার কথা খুব ভাবে। ওঁকে আমি মাঝে মাঝে বলি, তুই পারিসও। তোর মতো নিজের সংসদীয় এলাকা এত ভালো ভাবে কেউ দেখতে পারবে না। এটা ভালোই কাজ”।

RELATED Articles