Sheikh Shah Jahan made property of 260 crore: সম্প্রতি ভাইরাল হয়েছে সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও যা নিয়ে আপাতত রাজ্য রাজনীতি তোলপাড়। আর এরই মধ্যে এবার বিপদ বাড়ল সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানের। তার বিপুল পরিমাণ টাকার হদিশ পেল ইডি। দুর্নীতির মাধ্যমে ২৬০ কোটি টাকার সম্পত্তি করেছে বহিষ্কৃত নেতা, আদালতে এমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Sheikh Shah Jahan made property of 260 crore)।
গতকাল, সোমবার সন্দেশখালি মামলায় আদালতে তোলা হয় শেখ শাহজাহান-সহ শেখ আলমগীর, শিবু হাজরা ও দিদার বক্স মোল্লাকে। এদিন শাহজাহান ও আলমগীরের আইনজীবী জামিনের আবেদন জানান। কিন্তু আদালত দুজনের আবেদনই খারিজ করে দেয়। এদিন ইডি আদালতে জানায়, সন্দেশখালির জমি, বাড়ি, ভেড়ি দখল করে ও অন্যান্য দুর্নীতির মাধ্যমে ২৬০ কোটি টাকার সম্পত্তি করেছে শাহজাহান (Sheikh Shah Jahan made property of 260 crore)। তবে এই সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান ইডির।
অন্যদিকে আবার শাহজাহানের ভাই আলমগীর এদিন আদালতে জানায়, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা, সেই কারণে যাতে তাঁকে জামিন দেওয়া হয়। আলমগীরের আইনজীবী জানান, তার সম্পত্তি সব বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর স্ত্রী অর্থকষ্টে ভুগছেন, তাকে দেখাশোনা করারও কেউ নেই। কিন্তু ইডির আইনজীবী এই জামিনের আবেদনের বিরোধিতা করে জানান, জামিন পেয়ে গেলে আলমগীর তথ্যপ্রমাণ নষ্ট করে দেবে। এও জানাও হয়, আলমগীরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেনি ইডি। স্ত্রীকে দেখাশোনা করার জন্য বাড়িতে অনেক লোকই রয়েছে। ফলে খারিজ হয়ে যায় আলমগীরের জামিনের আবেদনও।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়ে ইডি। সেই সময় থেকেই পলাতক ছিলেন শেখ শাহজাহান। সেই ঘটনার ৫৫ দিন পর গ্রেফতার করা হয় তাকে। এরও মধ্যে সন্দেশখালির মহিলারা নারী নির্যাতন, শ্লীলতাহানি ও জমি দখলের অভিযোগ তোলেন শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে। গ্রেফতার হন শাহজাহান ও তাঁর সাগরেদরাও (Sheikh Shah Jahan made property of 260 crore)।
সেই ঘটনার সূত্র ধরেই সন্দেশখালিতে একের পর এক তল্লাশি অভিযান চালায় ইডি। শাহজাহানের বিপুল সম্পত্তির খোঁজ মেলে। সেই সম্পত্তির পরিমাণ এবার ট্রিপল সেঞ্চুরি ছোঁয়ার পথে (Sheikh Shah Jahan made property of 260 crore)। এবার আদালতে ইডি যে তথ্য পেশ করল, তাতে শাহজাহানের বিপদ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। ভোট আবহে এই ঘটনা বিরোধীদের হাতে নতুন করে হাতিয়ার তুলে দিল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।






