মা ক্যান্টিনের ডিমেও হচ্ছে কালোবাজারি, এমনটাই অভিযোগ উঠল। বাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গেই ক্যান্টিন থেকে ডিম উধাও। এই ঘটনার জন্য দায়িত্বপ্রাপ্ত গোষ্ঠীর দিকে আঙুল উঠেছে। তাদের একাংশই বরাদ্দ ডিমের কিছুটা গ্রাহককে না দিয়ে খোলা বাজারে বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ।
কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১২৬টি ওয়ার্ডের ১৩১টি জায়গায় মা ক্যান্টিন চলছে। এরমধ্যে ক’য়েকটি সরকারি হাসপাতালও রয়েছে। ৫টাকায় ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হয়। স্বনির্ভর গোষ্ঠী ও স্বেচ্ছাসেবী সংস্থাকে মা কিচেনের দায়িত্ব দেওয়া হয়েছে।
পুরসভা হরিণঘাটা থেকে ডিম কিনে মা কিচেনে সরবরাহ করে থাকে। বাজারে এখন ডিম বিক্রি হচ্ছে ৭টাকায় (প্রতি পিস)। সেখানে হরিণঘাটায় সাড়ে ৫ টাকায় ডিম মিলছে। পুরসভা অবশ্য সাড়ে ৪টাকা দরে ডিম কেনে হরিণঘাটা থেকে।
পুরসভা মা কিচেনে ডিম সরবরাহ করার জন্য মোটা টাকা ভর্তুকি দেয়। কিন্তু বাজারে মূল্যবৃদ্ধি হওয়ার পর থেকেই বেশিরভাগ মা ক্যান্টিনে নিয়মিত ডিম দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পুরসভা থেকে যে ডিম সরবরাহ করা হচ্ছে, সেই ডিম ৫ টাকা দরে কালোবাজারে বিক্রি হচ্ছে বএ অভিযোগ।
তবে এই অভিযোগ কলকাতা পুরসভার মেয়র পারিষদ (সোশ্যাল সেক্টর) মিতালী বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ উড়িয়ে দেন। তাঁর দাবী, এই ধরণের অভিযোগ তাঁর কাছে যায়নি। তাছাড়া বাজারে দামবৃদ্ধির সঙ্গে মা ক্যান্টিনের ডিমের সম্পর্ক নেই বলেই দাবী তাঁর।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!