শুক্রের রাশি পরিবর্তনের কারণে ও মহাদেবের আশীর্বাদে ২৮শে ফেব্রুয়ারি ২০২০ রাত ১২টার পর অর্থাৎ ২৯শে ফেব্রুয়ারি ২০২০ শুক্র তার রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে এবং মেষ রাশিতে থাকবে ২৮শে মার্চ পর্যন্ত। অর্থাৎ পুরো এক মাস এই রাশিকে দিয়ে যাবে অনেক কিছু। কর্কট এবং বৃশ্চিক রাশির ওপর খারাপ ফল দেবে এই শুক্রের গোচর। তাই এই রাশি দুটিকে সাবধানে থাকতে হবে। তুলা রাশিতে সামান্য ফল দেবে। শুক্রের এই রাশি পরিবর্তনে সবচেয়ে ভাগ্যশালী হবে মেষ, মিথুন, সিংহ, কন্যা, মকর, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকারা। তাহলে জেনে নেওয়া যাক ৭টি ভাগ্যবান রাশির ওপরে এর কি প্রভাব পড়বে।
মেষ রাশি : আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ ধনভাব এবং সপ্তম ঘরের স্বামী হলো শুক্র। আপনার সুখের লেভেল আগের থেকে কনেক প্রসারিত হবে। আপনার প্রচুর ধনপ্রাপ্তি হবে। বিবাহ যোগ এবং সন্তান যোগ তৈরি হচ্ছে। শিক্ষা ও ব্যবসা ক্ষেত্রে উন্নতি যাবে।এই রাশিগুলির ভাগ্য খুলবে এই ১ মাস মহাদেবের কৃপায়।
কুম্ভ রাশি : শুক্র আপনার চতুর্থ ঘরে থাকবে। তাই পারিবারিক সুখ, ভৌতিক সুখ মিলবে। ভাগ্যে শুক্র তৃতীয় ঘরে থাকায় পরাক্রমশালী হবেন আপনি। বন্ধুদের সঙ্গে সু-সম্পর্ক বজায় থাকবে, অর্থ প্রাপ্তি হবে নানাদিক থেকে। সরকারি চাকরি মিলতে পারে। বাড়িতে নতুন কোনো সদস্যের আগমন ঘটতে পারে। ফলে পরিবারে খুশি বজায় থাকবে। চাকর বাকরের সাথে সম্পর্ক ভালো থাকবে।
মকর রাশি : শুক্র আপনার পঞ্চম ঘরে তাই সন্তান, শিক্ষা এবং দশম ঘর অর্থাৎ কর্ম ও পিতা ইত্যাদির স্বামী হয়ে গোচর করবে। এতদিন বুকে চেপে রাখা ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন প্রাপ্তির যোগ রয়েছে। ভোগ বিলাসের মাত্রা বাড়বে। জনসংযোগ বাড়বে। সবার সাথে সম্পর্ক ভালো থাকবে। যারা রাজনীতিবিদ তাদের জন্য অতীব শুভ সময় এই ১ মাস।
মীন রাশি : এই রাশিতে শুক্র উচ্চ অবস্থায় থাকবে। দ্বিতীয় ঘরে অবস্থান করবে শুক্র। ফাটকা থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। সরকারি সহযোগিতা পাবেন। সন্তান প্রাপ্তির পূর্ণ যোগ রয়েছে। শিক্ষার্থিত জন্য সময়টি ভালো। শিল্পীদের জন্য ভালো সুযোগ আসবে। শত্রু আপনার পরাক্রমের কাছে পরাজিত হবে।
কন্যা রাশি : আপনার রাশির দ্বিতীয় ঘর অর্থাৎ নবম ঘর অর্থাৎ ভাগ্য ভাবে স্বামী অষ্টমঘরে গোচর করবে। অর্থ প্রাপ্তির যোগ বাড়বে। সুখের পরিমান আগের থেকে দ্বিগুণ হবে। সম্পত্তি প্রাপ্তির পূর্ণ যোগ দেখা যাচ্ছে। সন্তানের বিবাহ যোগ তৈরি হবে। ধার দেওয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশি : এই রাশি তৃতীয় ঘরে অর্থাৎ পরাক্রম ভাব এবং দশম ঘর অর্থাৎ কর্ম ঘরে স্বামী শুক্র আপনার ভাগ্যভাবে গোচর করবে। বিলাসবহুল এবং দামি দ্রব্যের প্রাপ্তি ঘটবে। শরীর ভালো থাকবে। কর্ম ক্ষেত্রে আসা অতিরিক্ত লাভ আসবে। সম্পত্তি প্রাপ্তি অর্থাৎ বাড়ি ও গাড়ি হবে। আপনার পুরোনো কোনো সমস্যা থাকলে সরকারের কাছ থেকে পূর্ণ সহযোগিতা মিলবে। দেশের বিভিন্ন স্থানে আপনাকে কাজের জন্য যেতে হতে পারে।
মিথুন রাশি : আপনার দ্বাদশ ঘর এবং পঞ্চম ঘর অর্থাৎ শিক্ষা ভাবের স্বামী হলো শুক্র। আপনার ধন বৃদ্ধি পাবে। মান, যশ ইত্যাদির লেভেল বাড়বে। কমসময় উন্নতি হবে। সব কাজেই সফলতা অর্জন করবেন। দাম্পত্য জীবন সুখের হবে। প্রেম জীবনে মধুরতা আসবে।





