রাজ্যে ফের লকডাউন? কী বললেন এই আধিকারিক?

লকডাউন, এই শব্দটি এখন যেন গোটা দেশবাসীর কাছে আতঙ্কের সমার্থক শব্দ। মার্চ মাস থেকে লকডাউন এর কারণে সকলে যে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেখানে এই আনলক পর্বে আর কেউ ফিরে যেতে চাইছেন না। কিন্তু বাংলার মানুষ বিশেষ করে উত্তর ২৪ পরগনার বাসিন্দারা দিন কয়েক ধরে এই ভয়েই কাঁটা হয়ে রয়েছেন। এর কারণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও। যেখানে বলা হচ্ছে, সংক্রমণ বাড়তে থাকার কারণে ১৪ দিনের জন্য ফের লকডাউন জারি হতে চলেছে উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana)।

স্বাভাবিকভাবেই মানুষ আতঙ্কে হোয়াটসঅ্যাপ ফেসবুক সহ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার করে ফেলছেন ভিডিওটি যার ফলে এই নিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই জেলায়।

কিন্তু সত্যিই কি আবার লকডাউন হতে চলেছে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনায়? কী বলছেন জেলাশাসক চৈতালি চক্রবর্তী? তিনি জানালেন, এখনও পর্যন্ত পুনরায় লকডাউন জারির কোনও নির্দেশিকা তাঁর কাছে আসেনি। এ বিষয়ে তাঁর কিছু জানা নেই।তাই এই গুজবে কান দেওয়ার কোনও দরকার নেই উত্তর ২৪ পরগনাবাসীর। জেলাশাসকের বক্তব্য স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে।

অন্যদিকে বাংলাতে করোনা সংক্রমণের হার বেড়ে চলেছে। মোট আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ পেরিয়ে গিয়েছে। যার মধ্যে ৫০ হাজারের অধিকাংশ মানুষ শুধুমাত্র উত্তর ২৪ পরগনার। প্রায় প্রতিদিন ওই জেলা থেকে সংক্রমিত হচ্ছেন ৬০০-এর বেশিজন। এই জেলাতে এখনো পর্যন্ত করোনাতে মারা গিয়েছেন ৫, ২৩২ জন। তবে আশার আলো অনেকেই সুস্থ হয়ে ফিরছেন ঘরে।

RELATED Articles

Leave a Comment