বঙ্গে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আবারও নতুন পরিকল্পনা করছে নির্বাচন কমিশন

২১ এর বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হচ্ছে। পশ্চিমবঙ্গে নির্বাচনকে শান্তিপূর্ণ করতে হবে। বঙ্গে ইতিমধ্যেই ঢুকে পড়েছেন কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে পাঠানো হচ্ছে পর্যবেক্ষক দলও। প্রায় ১,০০০ কোম্পানি বাহিনীও মোতায়েন হতে পারে একটি দফায়। নজর দেওয়া হচ্ছে মাওবাদী প্রভাবিত এলাকায়। প্রতি বুথের ১০০ মিটারের মধ্যে রাখা হবে কেন্দ্রীয় বাহিনী।

জানা গিয়েছে, প্রথম দফায় ৭৩২ কোম্পানি, দ্বিতীয় দফায় ৬৯৭, তৃতীয় দফায় ৬৯৫ কোম্পানি, চতুর্থ দফায় ৮৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পঞ্চম দফার ভোটে থাকছে ৯৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ষষ্ঠ দফার ভোটে ৯৩৩ কোম্পানি, সপ্তম দফার ভোটে ৭৫২ কোম্পানি এবং অষ্টম দফার ভোটে ৮০৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

সেই সঙ্গে থাকছে এসডিও এবং এসডিপিও-র সঙ্গে ১ কোম্পানি, এমনটাই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। রাজ্যের মূল বিরোধী দল বিজেপি প্রথম থেকেই দাবি করে এসেছিল যে, বঙ্গে সুষ্ঠু নির্বাচন চাই, কোনও দাঙ্গা নয়। যদিও এই বিষয় নিয়ে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি রাজ্যের শাসক দল। এদিন বাঁকুড়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতায় বসে চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার বাঁকুড়াতে সভা করতে গিয়ে অমিত শাহকে আক্রমণ করে বলেন, “নির্বাচনের মুখে কেন সরকারি অফিসারদের হেনস্তা করা হচ্ছে? এ নিয়ে কমিশনকে প্রশ্ন করতে চাই। কার নির্দেশে কমিশন চলছে? অমিত শাহ চালাচ্ছেন না তো? উনি কলকাতায় বসে চক্রান্ত করছেন।”

RELATED Articles