বিগত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জন। শুধুমাত্র কলকাতায় মৃত্যু হয়েছে ৬ জনের। শুনে এবার ভয় লাগছে তো? কিন্তু তাও সেই বিষয় নিয়ে কারোর কোন হুঁশ নেই। জমিয়ে চলছে ভোট যজ্ঞ এবং তার সহযোগী মিটিং-মিছিল। মাস্ক পরা তো দূরের কথা, ন্যূনতম দূরত্ববিধি টুকু মানা হচ্ছে না।
কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন যে করোনা পরীক্ষা করা হচ্ছে তাতে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। প্রত্যেক দশ জনের মধ্যে একজন করে করোনা আক্রান্ত! দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৮.৩১ শতাংশ থেকে ১০.১০ শতাংশে। কলকাতার বেসরকারি হাসপাতাল গুলোতে আবার বেডের অভাব দেখা দিয়েছে। এইবার কলকাতা পুরসভা রীতিমতো চিন্তায় পড়েছে।
আরও পড়ুনঃ প্রকাশ্যে প্রশান্ত কিশোরের অডিও, ‘সমীক্ষা বলছে বিজেপিই সরকার বানাবে’, স্বীকার পিকের
কারণ কলকাতায় এখনো সেফহোম চালু করা সম্ভব হয়নি। তার উপর নির্বাচনী প্রচারের ধাক্কায় অধিকাংশ ওয়ার্ডে আশা কর্মীরা পৌঁছাতে পারছেন না। পুরসভার বক্তব্য বর্তমানে নির্বাচন কমিশনের নির্দেশে পুরসভায় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব দায়িত্বে নেই। ওয়ার্ডে ওয়ার্ডে কোন কাউন্সিলর এখন নেই। ফলে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর সেই সুযোগেই থাবা বসাচ্ছে করোনা। ভোট যুদ্ধে প্রাণ দেবেন নাকি করোনায়? সিদ্ধান্ত আপনার।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার