BREAKING: গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ তৃণমূলের, মৃত ৪

আজ রাজ্যে চতুর্থ দফার ভোট। ভোট রয়েছে ৫ জেলার ৪৪টি আসনে। এদিন সকাল থেকেই নানান কেন্দ্র থেকে একাধিক অভিযোগ আসা শুরু হয়েছে। শাসকদল, বিরোধী, উভয়পক্ষই জানিয়েছে অভিযোগ। বেশীরভাগ অভিযোগ এসেছে কোচবিহার থেকে। এই জেলার নানান কেন্দ্র থেকে অভিযোগ উঠে আসে। অভিযোগ করা হয় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও।

এদিন, কোচবিহারের মাথাভাঙাতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ আসে। অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর চালানো গুলিতে জোরপাটকি এলাকায় একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে।

আরও পড়ুন- প্রকাশ্যে প্রশান্ত কিশোরের অডিও, ‘সমীক্ষা বলছে বিজেপিই সরকার বানাবে’, স্বীকার পিকের

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এদিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪ জন ব্যক্তির। জানা গিয়েছে, এই চারজনই তৃণমূলের সমর্থক। এই ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

এদিন কোচবিহারের শীতলকুচিতেও বিজেপি কর্মীদের ভোট দিতে বাধা দেওয়ার খবর আসে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের গুলিতে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর। চারিদিকে এসব ঘটনার জেরে চতুর্থ দফা ভোটের মধ্যে চরম আকার নিয়েছে কোচবিহার।

RELATED Articles