Today’s Episode of Mithijhora: জি বাংলার মিঠিঝোরা (Today’s Episode of Mithijhora) ধারাবাহিকটি প্রথম থেকেই বেশ জনপ্রিয়। রাই, নীলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। জীবনের নানা টানাপড়েন ওঠা নামা সবটা নিয়েই পারিবারিক এই গল্প। এই সপ্তাহের শুরু থেকে মিঠিঝোরা ধারাবাহিক দেখা যাচ্ছে রাত ৯:৪৫ থেকে।৩০ মিনিটের বদলে ৪৫ মিনিটের সম্প্রচার করা হচ্ছে।
সম্প্রতি, ধারাবাহিকে (Mithijhora) দেখা যাচ্ছে, রাই অনির্বাণের বিয়ে।এত সবকিছুর মাঝেও নীলুকে নিয়ে চিন্তিত রাই। রাই নীলুকে বলে দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে। নীলু মনেমনে বলে আগে তোর বিয়েটা ঠিক করে কর তারপর তো সব ঠিক হবে। হয়তো আমি ভালো সাজিয়েছি কিন্তু আফসোস এবারেও তোর বিয়েটা হবে না। ইতিমধ্যেই অনির্বাণ এসে পৌঁছেছে বিয়ে করতে। তাকে বরণ করে ঘরে নিয়ে যায়। নন এসি ব্যাঙ্কোয়েটে কিভাবে অনির্বাণের বাড়ির অতিথিরা মানিয়ে নেবেন সেই কথা অনির্বাণের বাবা মনে করিয়ে দেয় রাইয়ের মাকে। এদিকে নীলু এখনো বিয়ের মন্ডপে উপস্থিত হয়নি। সেই নিয়ে রাই চিন্তিত হয়ে পড়ে।
ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে দেখা যাচ্ছে (Today’s Episode of Mithijhora), বিয়ের জন্য ডাকা হচ্ছে রাইকে। তবে রাই নীলুকে কথা দিয়েছে সে না এলে বিয়ের মন্ডপে বসবে না। আবার রাইয়ের মা ও নীলুকে বিয়ে বাড়িতে দেখতে না পেয়ে বেশ চিন্তিত। রাইকে বিয়ের মন্ডপে নিয়ে যাওয়া হল। মা আর পিসি মিলে নীলুকে ওপরে দেখতে গেল। নীলুর ঘরের দরজা বন্ধ। বারবার ডেকেও সাড়া পাওয়া যাচ্ছে না। নানা রকম চিন্তা হতে থাকে মায়ের মনে। অবশেষে দরজাটা খুলে ভেতরে ঢুকতে দেখে নীলু ঘুমাচ্ছে। তবে এমন অস্বাভাবিকভাবে কেন ঘুমাচ্ছে সে, বুঝতে পেরেই মাথায় বাজ পড়ে মায়ের। তবে কি আবার একটি সর্বনাশ ঘটল রাইয়ের বিয়েতে (Today’s Episode of Mithijhora)।
এদিকে রাই-অনির্বাণের মালাবদল শুরু হয়েছে। সবাই মিলে তাদের শুভদৃষ্টি নিয়ে হাসি ঠাট্টা করছে। এদিকে বিয়ের মুহূর্তের শৌর্যকে সেখানে থাকতে দেখে বিরক্তিবোধ করছে শৌর্যের মা। তাকে বলেও সে শোনেনি। আর কিছুক্ষণের মধ্যেই সাত পাকে বাঁধা পড়তে চলেছে রাই-অনির্বাণ। নীলুর অবস্থা দেখে ছুটে এলো মা, সর্বনাশ হয়ে গেছে বলতে বলতেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে (Today’s Episode of Mithijhora)।
এরপর দেখা যায়, বিয়ে ছেড়ে রাই অনির্বাণ স্রোত সকলে মিলে হাসপাতালে নিয়ে এসেছে। রাই বোনকে নিয়ে খুবই চিন্তিত কেঁদে ভাসাচ্ছে। তবে স্রোত রাইকে জানায় যে এই ঘুমের ওষুধ ওয়াস করলেই বেরিয়ে যাবে খুব ভয়ের কিছু নেই। অনির্বাণকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রাই। দূরে চলে যেতে বলে তাকে ছেড়ে। রাইয়ের কাছাকাছি যে থাকে সেই ভালো কিছু হয় না। রাই হয়তো সত্যি অপয়া (Today’s Episode of Mithijhora)। এসব কথা বলতে বারণ করে অনির্বাণ। যতক্ষণ না নীলুর জ্ঞান আসছে ততক্ষণ কোন প্রশ্নের জবাব দিতে পারবে না। কেন এমনটা করল নীলু এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাইয়ের মনে। বিয়েটা আটকে গেল এরপর কি হবে ! বিয়েটা অনির্বাণ কি সাত পাকে বাঁধা পড়বে রাইয়ের সাথে। অবশেষে আটকে গেল বিয়ে এরপর কি হতে চলেছে জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা ধারাবাহিকটি (Today’s Episode of Mithijhora)।





