এক ধাক্কায় ২০ টাকা কমে গেল লোকাল ট্রেনের ভাড়া। ৩০ টাকা থেকে ভাড়া এসে দাঁড়াল ১০ টাকায়। করোনা পরিস্থিতিতে অবাঞ্ছিত ভিড় কমানোর জন্য টিকিটের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছিল। তবে এবার ফের ফিরল সেই পুরনো ভাড়াই। এর ফলে নিত্যযাত্রীদের মধ্যেও ফিরল স্বস্তি।
কোন রুটের লোকাল ট্রেনের ভাড়া কমল?
পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কাটোয়া-আহমেদপুর শাখায় কমানো হয়েছে এই ভাড়া। দীর্ঘদিন ধরেই যাত্রী সমিতি দাবী তুলেছিল যাতে পুরনো ভাড়া চালু করা হয়। কিন্তু রেল বোর্ডের তরফে এতদিন সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। অবশেষে গতকাল, বৃহস্পতিবার ফের পুরনো ভাড়াই ফিরল অর্থাৎ ভাড়া ৩০ টাকা থেকে হল ১০ টাকা।
এই বিষয়ে পূর্ব রেলের প্রিন্সিপ্যাল চিফ কমার্শিয়াল ম্যানেজার সৌমিত্র মজুমদার জানান, “দেশজুড়ে কোভিডের সময় ভাড়া বেড়েছিল। পূর্ব রেলের ওই শাখায় ভাড়া আগের পর্যায়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকে সংশোধিত ভাড়া কার্যকর হবে”।
গত রবিবারই কাটোয়া-আহমেদপুরের একটি নতুন ট্রেনের যাত্রা শুরু হয়। এই রুটে এতদিন সারাদিনে একটাই ট্রেন চলত। তবে রবিবার থেকে শুরু হয়েছে এক নয়া ইতিহাস। এবার থেকে এউ রুটে চলবে দুটি ট্রেন।
রেল সূত্রে খবর, এই নতুন মেমু ট্রেনটি কাটোয়া থেকে ছাড়বে সকাল ১০টা ৫৫ মিনিটে। আর সেটি আহমেদপুর পৌঁছবে দুপুর সাড়ে বারোটায়। আবার ফের আহমেদপুর থেকে ট্রেনটি ছাড়বে ১২টা ৫০ মিনিটে। আর সেখান থেকে কাটোয়া ফিরে আসবে বিকেল ৪টে ২০ মিনিটে। নতুন কনভেশনাল কোচের এই ট্রেনটি মাঝে ১৪টি স্টেশনে দাঁড়াবে বলে জানানো হয়েছে।
এর আগে ২০১৮ সালের আগে পর্যন্ত ন্যারো গেজের লাইন ছিল এটি। একটি মাত্রই ট্রেন চলত এই রুটে। কাটোয়া থেকে সেই ট্রেন ছাড়ত ৯টা ২০ মিনিটে আর আহমেদপুর থেকে কাটোয়ার উদ্দেশে আরেকটি ট্রেন রওনা দিত ১১টা ১০ মিনিটে। করোনার পর অনেকদিন এই রুটের এই ট্রেন বন্ধ ছিল। যাত্রীদের অনেক দাবী এই ট্রেনকে স্পেশাল ট্রেনের তকমা দিয়ে চালানো হয় বটে। তবে ভাড়া বেড়ে দাঁড়ায় ৩০ টাকায়। তবে এবার ফের চালু হল সেই পুরনো ভাড়া অর্থাৎ ১০ টাকা।






