আকাশ কালো করে জমল মেঘ, ধেয়ে আসছে ঝড়, সঙ্গে চলবে শিলাবৃষ্টিও, অকাল বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের

শীত যাওয়ার পর থেকেই গরমে নাজেহাল বঙ্গবাসী। দিনের পারদ বাড়তে থাকছে, রাতের পারদ চড়ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস মতোই বাংলার আকাশে মেঘ। ৩ দিন বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছে আবহাওয়া দফতর । রবিবার থেকেই রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস কলকাতাতে।

বজ্রপাত, ঝোড়ো হাওয়া নিয়ে বিশেষ সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার ও সোমবার একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা। সবে নতুন আলু উঠতে শুরু হয়েছে জমি থেকে। জমিতেই চলছে বাছাই। যাচ্ছে হিমঘরে।

বলা হচ্ছে, কিছু জেলায় আবার বৃষ্টির জন্য আলু চাষের সময়েও পিছিয়ে গেছে। সে কারণেই আলু উঠতে বেশ কিছুটা দেরি হয়েছে। এই অবস্থায় আচমকা বৃষ্টিতে আলু চাষে সমস্যা হতে পারে। মাঠে আলু পচারও আশঙ্কা করছেন কৃষকেরা। অকাল বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের।

হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহেই ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা-সহ দুই বঙ্গের একাধিক জেলায়। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হতে পারে পাহাড়েও। শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে কয়েকটি জেলায়। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবার থেকে ফের ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

হাওয়া অফিস সূত্রে খবর, বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতাতেও।

আরও অন্যান্য খবর