বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামছেন তৃণমূলের দুই সাংসদ, হঠাৎ কী চলছে বঙ্গ রাজনীতিতে?

সামনেই লোকসভা নির্বাচন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দিতে পারে নির্বাচনী কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানে ১৯৫ জনের নাম রয়েছে। এর মধ্যে রয়েছে বাংলার ২০ জন প্রার্থীর নাম।

কাঁথি থেকে প্রার্থী করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোটো ভাই সৌমেন্দু অধিকারীকে। সেই আসন থেকেই তাঁর বাবা শিশির অধিকারী তিনবার সাংসদ হয়েছেন তৃণমূলের টিকিটে। শিশির অধিকারী এখনও খাতায়-কলমে কাঁথির সাংসদ। তবে আসন্ন লোকসভা নির্বাচনে তিনি তৃণমূলের থেকে ফের টিকিট পাবেন কী না, তা নিয়ে বেশ সংশয় রয়েছে।

অন্যদিকে, তমলুকের সাংসদ হলেন শুভেন্দুর আরও এক ভাই দিব্যেন্দু অধিকারী। যদিও তাঁর সঙ্গেও তৃণমূলের সম্পর্ক তলানিতেই বলা চলে। দলের সঙ্গে দূরত্ব বেড়েছে অনেকদিন আগেই। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের সঙ্গেও সম্পর্ক নষ্ট হয় শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর। তবে এবার সৌমেন্দু অধিকারী কাঁথি থেকে প্রার্থী হওয়ায় অধিকারী পরিবারে কিন্তু খুশির হাওয়া।   

বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামছেন তৃণমূলের দুই সাংসদ, হঠাৎ কী চলছে বঙ্গ রাজনীতিতে?

নিজে যে কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন সেই কেন্দ্রেই এবার লড়বেন ছোটো ছেলে, এই খবরে বেশ খুশি শিশির অধিকারী। তাঁর বিরুদ্ধে হয়ত ছেলেকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না। শিশির অধিকারী বলেন, “যা হওয়ার তাই হয়েছে। ঠিক লাইনে যাচ্ছে। প্রশাসন বোঝে ও। সংসদ সম্পর্কে ভালো ধারণা রয়েছে”।

ছেলের প্রশংসায় পঞ্চমুখ বাবা। তাঁর কথায়, “সৌমেন্দু খুব পরিশ্রমী, বুদ্ধিমান ছেলে। কথা দিয়ে কথা রাখে। আমি সব সময় পাশে রয়েছি। ওরা চাইলেই আমি প্রচারে যাব। মিথ্যা মামলা দিয়ে ওর উপর মানসিক অত্যাচার করেছে”। বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবী করেছেন রাজ্যে বিজেপি ৪২টি আসনে জিতবে। শিশির অধিকারীও মোদীর সুরেই সুর মিলিয়েছেন।

বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামছেন তৃণমূলের দুই সাংসদ, হঠাৎ কী চলছে বঙ্গ রাজনীতিতে?

এদিকে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও ভাইয়ের প্রার্থী হওয়ার খবরে দারুণ খুশি। ভাইয়ের হয়ে প্রচারও করবেন বলে জানান তিনি। তাঁর কথায়, “খুব খুশি হয়েছি আমি। গত দুবছর মিথ্যা মামলা দিয়ে তাঁর উপর অত্যাচার করা হয়েছে। বিজেপি প্রার্থী করেছে। শিশিরবাবুর আসনে প্রার্থী করেছে। মানুষের কাছে আবেদন করব। ভাইয়ের জন্য মানুষের কাছে প্রচার করব”।

RELATED Articles