চোপড়ায় চাঞ্চল্য! অভিযুক্ত মৃত যুবকের পরিবারের অভিযোগে গ্রেফতার মৃত কিশোরীর বাবা, দাদারা!

একের পর এক নতুন নতুন কাণ্ড ঘটছে চোপড়ায়। কিশোরী এবং সেই সঙ্গে অভিযুক্ত যুবকের মৃত্যুর ঘটনায় এবার এলো নতুন মোড়! অভিযুক্ত মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করল মৃত কিশোরীর বাবা ও দুই দাদাকে।

গত রবিবার সকালে কিশোরীর দেহ উদ্ধারের পর সোমবার সকালে মেলে অভিযুক্ত যুবকের দেহ। ওই যুবকের বিরুদ্ধে ওই কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযোগ তুলেছিল কিশোরীর পরিবার। তারপর যুবকের পরিবারের তরফে পাল্টা অভিযোগ ওঠে কিশোরীর পরিবারের বিরুদ্ধে। তারা দাবি করেন ওই যুবককে খুন করেছে। এবং এই নিয়ে পুলিশে অভিযোগ‌ও দায়ের করে অভিযুক্ত মৃত যুবকের পরিবার।

সেই অভিযোগের ভিত্তিতে কিশোরীর দুই দাদা এবং বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে ইসলামপুরের পুলিশ সুপার সচিন মক্কর বলেন, ‘যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা কিশোরীর বাবা এবং দুই দাদাকে গ্রেফতার করেছি।’

এদিকে রবিবারের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনায় পুলিশের গাড়ি, সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।

যুবকের কাকার দাবি রবিবারে রাতে তার ভাইপোকে খুন করেছে কিশোরীর পরিবার। সম্মান রক্ষার্থে কিশোরী এবং যুবককে খুন করা হয়েছে। যুবকের মায়ের কথায় ‘রবিবার রাত ১১ টা নাগাদ কেউ আমার ছেলেকে ফোন করেছিল এবং ও বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে ফোন করে জানায়, ও তিনজনের সঙ্গে আছে এবং তাড়াতাড়ি ফিরে আসবে। কিন্তু আমরা আর ওর কোনও কথা শুনতে পাইনি।’

RELATED Articles

Leave a Comment