বাড়িতে কেউ ছিল না। সেই সময়ই নিজের মেয়েকে ধ’র্ষ’ণ করলেন বাবা। এমনই অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। স্ত্রী অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এমন ন্যক্কারজনক ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাড়োয়া থানা এলাকায়। সূত্রের খবর, গত ৩০ সেপ্টেম্বর ব্যাপক ঝামেলা হয় স্বামী-স্ত্রীর মধ্যে। অভিযোগ, ওই ব্যক্তি স্ত্রীকে মারধরও করেন। রাগে বাড়ি ছেড়ে বেরিয়ে যান ওই মহিলা। বাড়ি ফেরেন বেশ রাত করেই। কিন্তু ততক্ষণে সব শেষ। বাড়ি এসে তিনি কাণ্ড দেখেন, তাতে শিউড়ে ওঠেন তিনি।
ওই মহিলার অভিযোগ, বাড়িতে কেউ ছিল না। সেই সময় নিজের ৬ বছরের শিশুকন্যাকে রাতভর ধ’র্ষ’ণ করেন তাঁর স্বামী। বাড়ি ফিরতে বাবার কুকীর্তি সম্পর্কে তাঁকে সবটা জানায় তাঁর মেয়ে। বাবা হয়ে এমন কাজ কীভাবে করলেন ওই ব্যক্তি, তা কেউ যেন ভাবতেই পারছেন না।
ওই শিশুর মা কান্নায় ভেঙে পড়েছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় শোরগোল পড়ে যায়। ওই ব্যক্তির তীব্র নিন্দা করেছেন সকলে। এলাকাবাসীরা ওই ব্যক্তির কঠোর শাস্তির দাবী করেছে।
ওই মহিলা নিজের হাড়োয়া থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আজ, শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ওই ব্যক্তিকে। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নেবে বলে জানা গিয়েছে।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!