সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর মুখ খুললেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। শেখ শাহজাহান, শওকত মোল্লাদের মতো নেতাদের থেকে সাবধানে থাকার জন্য সংখ্যালঘুদের সতর্ক করলেন তিনি। বলেন, “শওকত-শাহজাহানদের থেকে সাবধান, ওরা নিজেদের প্রয়োজনে আপনাদের এগিয়ে দিচ্ছে”।
কী বলেছেন আইএসএফ বিধায়ক?
নওশাদ সিদ্দিকির কথায়, “এই নেতারা মানুষকে ভুল পথে চালিত করছে। সংখ্যালঘু মানুষরা আপনারা বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। কোনওরকমভাবেই শাহজাহান শেখ-সওকত মোল্লাদের দেখানো পথে হাঁটবেন না। শীতলকুচিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাঁদের পাশে কেউ দাঁড়ায়নি”।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি কাণ্ডে তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে ইডি আধিকারিকরা। আজ, শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়াতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতির তদন্ত করতে যান ইডি আধিকারিকরা। সেখানে তাদের উপর হামলা চালায় তৃণমূল নেতার অনুগামীরা। মারধর চলে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের উপর। দু’জনের মাথা ফেটে গিয়েছে হামলায়। তিনজন ভর্তি হাসপাতালে।
ইডির সঙ্গে কেন্দ্রীয় জওয়ানরা থাকলেও হামলার মুখে লাভ হয়নি কোনও। তাদের ধাওয়া করতে থাকে গ্রামবাসী। কোনওরকমে প্রাণ হাতে নিয়ে পালিয়ে বাঁচেন তারা। তৃণমূল নেতার অনুগামীদের দাবী, আচমকা কোনও নোটিশ ছাড়া কেন অভিযান করা হবে? সেই দাবীকে সমর্থন করেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোও।
এই ঘটনা প্রসঙ্গে নওশাদ বলেন, “তদন্তে ভয় কিসের। যদি নির্দোষ হয় তাহলে এত ভয় কেন। তদন্তে বাধা দিচ্ছে এরা। এদের বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শওকত মোল্লা-শাহজাহানরা পঞ্চায়েত ভোটে ব্যাপক সন্ত্রাস করেছে। আজ কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের উপর আক্রমণ করল। এটা সুশাসন! গণমাধ্যম আক্রান্ত হলে দেশের গণতন্ত্র কী করে সুরক্ষিত থাকবে”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!