Sabuj Sathi Cycle in Bangladesh: বাংলার মমতা সরকারের এক প্রকল্প হল সবুজ সাথী। এই প্রকল্পে স্কুল পড়ুয়াদের দেওয়া হয় সাইকেল। সরকারি লোগো থাকে সেই সাইকেলে। এবার সেই সবুজ সাথী সাইকেল বিকোচ্ছে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে (Sabuj Sathi Cycle in Bangladesh)। সেখানে আবার এই সাইকেলের বিপুল চাহিদা। কদরও রয়েছে বেশ। কিন্তু প্রশ্নটা হল, সবুজ সাথী সাইকেল বাংলাদেশে গেল কীভাবে?
বাংলার পড়ুয়াদের মধ্যে এই সবুজ সাথী সাইকেল বেশ জনপ্রিয়। অনেক পড়ুয়াদের বাবাদেরও দেখা যায় ছেলেমেয়ের সাইকেল চালিয়ে দিব্য বাজারহাট করছেন তারা। কিন্তু তা বলে কাঁটাতার পেরিয়ে ওপার বাংলায় মমতা সরকারের সাইকেল (Sabuj Sathi Cycle in Bangladesh)? এমনও সম্ভব? কীভাবে? উঠছে নানান প্রশ্ন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই নিয়ে নানান ভিডিও (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)। বাংলাদেশে ভাইরাল হওয়া সেই সাইকেলে আবার বিশ্ব বাংলার লোগো পর্যন্ত রয়েছে। অর্থাৎ তা যে মমতা সরকারের দেওয়া সবুজ সাথী সাইকেল, তা নিয়ে কোনও দ্বিমত নেই (Sabuj Sathi Cycle in Bangladesh)। এক বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, এই ধরণের সবুজ সাথী সাইকেলের দাম ৭-৮ হাজার টাকা যেখানে নতুন সবুজ সাথী সাইকেলের দাম ১৪-১৫ হাজার টাকা। পুরোপুরি অর্ধেক দামে বাংলাদেশে এই সাইকেল বিক্রি হচ্ছে বলে মনে করা হচ্ছে।
এই বিষয়ে এক ব্যবসায়ীর বক্তব্য, “অনেকেই বলেন এগুলো নাকি পশ্চিমবঙ্গের বিদ্যালয়ের বিনামূল্য়ে দেওয়া সাইকেল (Sabuj Sathi Cycle in Bangladesh)। আমরা অত কিছু জানি না। পাইকারদের কাছ থেকে নিয়ে আসি। ২০০-৩০০টাকা লাভ রেখে বিক্রি করে দিই”।
কিন্তু প্রশ্নটা হল, বাংলাদেশে সেই সাইকেল যাচ্ছে কীভাবে (Sabuj Sathi Cycle in Bangladesh)?
ওই প্রতিবেদন অনুযায়ী, দু’ভাবে বাংলা থেকে বাংলাদেশে এই সবুজ সাথী সাইকেল যেতে পারে। এক হল, ওপার বাংলাতে অনেক ভারতীয়রই চাষের জমি রয়েছেন। তারা হয়ত সাইকেল চেপে যান ওপারে। কিন্তু ফেরার সময় আর সাইকেল নিয়ে ফেরেন না। অর্থাৎ সেখানে সাইকেল বিক্রি করে দেন। এভাবেই সীমান্তরক্ষীর নজর এড়িয়ে এপারের সাইকেল চলে যায় ওপারে (Sabuj Sathi Cycle in Bangladesh)।
আবার দ্বিতীয় এক পথ হতে পারে যে হয়ত চোরা পথে এই সবুজ সাথী সাইকেল যাচ্ছে বাংলাদেশে। কাঁটাতার বিহীন সীমান্ত দিয়ে যে চোরা কারবারি চলে, তা কারোর অজানা নয়। সেই সীমান্তবর্তী এলাকা দিয়েই এ রাজ্যের সাইকেল পাচার হয়ে যাচ্ছে প্রতিবেশী দেশে (Sabuj Sathi Cycle in Bangladesh)।





