এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল FIR, কোন কারণে অভিযোগ?

আর জি করের ঘটনা নিয়ে রাজ্যে এখন তুলকালাম চলছে। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদ করছেন সকল স্তরের মানুষ। ন্যায় বিচারের দাবীতে সরব সকলে। এমন আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নিয়েও উঠেছে দাবী। ইত্রিমধ্যেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে করা হয়েছে নবান্ন অভিযান। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। কেন এই অভিযোগ?

গতকাল, বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যের সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই আর জি করের ঘটনা নিয়ে মন্তব্য করেন তিনি। এই ঘটনার দোষীর ফাঁসির দাবী করেন তিনি ফের। আর এরপরই আক্রমণ শানান বিজেপিকে।  

এদিন মমতা বলেন, “কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি ওদের ভালবাসি। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। তবে এটা আলাদা রাষ্ট্র। ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। বাংলায় যদি আগুন লাগান, কোনও রাজ্যই থেমে থাকবে না। বাংলায় আগুন লাগালে অসম থেমে থাকবে না। উত্তর-পূর্ব, উত্তর প্রদেশ থেমে থাকবে না। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব”।

‘বাংলায় আগুন লাগালে দিল্লিও থেমে থাকবে না’, মমতার এহেন মন্তব্যের বিরোধিতাতেই এবার তাঁর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল মমতার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন বলে খবর। আজ, বৃহস্পতিবার দিল্লি পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে তিনি এই অভিযোগ করেছেন বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১৫২, ১৯২, ১৯৬ ও ৩৫৩ ধারায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রে বিনীত জিন্দাল লিখেছেন, “দলের ছাত্র পরিষদের সভায় মমতা বলেছেন, বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দিল্লি জ্বলবে। এটা স্পষ্ট যে এই মন্তব্য প্ররোচনামূলক এবং রাষ্ট্রবিরোধী। বিভিন্ন অঞ্চলের একাধিক গ্রুপের মধ্যে হিংসা এবং ঘৃণা ছড়াতে পারে”।

https://twitter.com/himantabiswa/status/1828752614541926489?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1828752614541926489%7Ctwgr%5E53c08ddc2d4588e97ad00089e78238cb21d67bcc%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fdo-not-show-us-red-eyes-several-bjp-rule-states-cm-attack-mamata-banerjee-1113844.html

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরোধিতা করে সরব হন একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রী বলেন, “দিদি, আপনার এত সাহস হল কীভাবে যে অসমকে হুমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না”। এই মন্তব্যের বিরোধিতা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, ঝাড়খণ্ডের বিজেপি সভাপতি বাবুলাল মারান্ডি এবং বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহাও।

আরও পড়ুনঃ আর জি করের ঘটনার রেশের মধ্যেই ফের ভয়াবহ কাণ্ড শহরে, ১০ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার করেও একবেলার মধ্যে অভিযুক্তকে ছেড়ে দিল পুলিশ 

অন্যদিকে, মমতার এই মন্তব্যের বিরোধিতা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স হ্যান্ডলে লেখেন, “তৃণমূল সরকারের নারী বিরোধী আচরণ গণতন্ত্রের লজ্জা”। মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেন, “ওড়িশার সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করার অধিকার আপনাকে কে দিয়েছে? ওড়িশা শান্তিপূর্ণ রাজ্য। এখানকার মানুষ দায়িত্ববান”।

RELATED Articles