বৃহস্পতিবার দমকল মন্ত্রী সুজিত বসুর লালারসের নমুনা পরীক্ষা করা হয় এবং তাতে কোভিড পজিটিভ আসে । তবে তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁর শরীরের কোভিডের কোনও উপসর্গ নেই। তাই তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।
তিনি এক বেসরকারি সংবাদ মাধ্যম কে জানান, তাঁর বাড়ির পরিচারিকার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছিলো। তার পরই তিনি নিয়মমতো তাঁর পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়। আজ টেস্টের রেজাল্টে দেখা গিয়েছে, তাঁর শরীরেও সংক্রমণ ঘটেছে করোনার। তবে পরিবারের আরও কোনও সদস্য কোভিড পজিটিভ কিনা এখনো তিনি জানাননি ।
সুজিত বসু-ই রাজ্যের প্রথম কোনও মন্ত্রী যাঁর শরীরে কোভিডে সংক্রমণ ধরা পড়েছে।
বিস্তারিত আসছে…





