রাজ্য চালান আবার স্কুটিও….গেলেন ববির সঙ্গে, মমতা ফিরলেন আত্মনির্ভর হয়ে! 

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে এক অভিনব প্রতিবাদ করতে দেখা যায় আজ বাংলার  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।‌ পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ ববি হাকিমের ইলেক্ট্রিক স্কুটির পিছনে চেপে হাজরা থেকে নবান্ন পর্যন্ত অভিযান করেন তিনি।

তবে ফিরতি পথে এক অন্য ছবি দেখা যায়। নবান্ন থেকে ফেরার সময় ই-স্কুটি নিজেই চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি ব্রিজে ওঠার মুখে ই-স্কুটি ছাড়লেন মমতা। চালকের আসনে ফিরহাদ হাকিম।

এরপর রবীন্দ্রসদন থেকে ডান দিকে বাড়ির ফেরার রাস্তায় চালকের আসনে ফের মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ অবশ্য যথেষ্ট ভয়ে ভয়ে ছিলেন ফিরহাদ হাকিম‌ও। দীর্ঘদিন স্কুটি চালানোর অভ্যাস তাঁর নেই। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনে বসিয়ে নবান্ন অভিযানের আগে গতকাল রাত্রে নিজের স্ত্রীকে বসিয়ে স্কুটি চালিয়ে ট্রায়াল পর্যন্ত দিয়েছেন ববি।

এদিন স্কুটি চালিয়ে বাড়ি ফিরে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’প্রতিদিন বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। একটা ঘরে দুটো এলপিজি গ্যাস কিনতে হলে মাসে লাগবে ১৬০০ টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও কেন্দ্রীয় সরকার বাড়িয়ে রেখেছেন।  কেরোসিনের জন্য ৪০০০ কোটি টাকা ভর্তুকি দিত। সেটাও এবার বাজেটে প্রত্যাহার করে নিল। এ রাজ্যে ২ কোটি মানুষ কেরোসিন ব্যবহার করে। হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব মিলিয়ে দেশে ১৫ থেকে ২০ কোটি মানুষ। কেউ মুখ খুললেই মামলা করে দিচ্ছে। সবাইকে সন্ত্রাসবাদী বানিয়ে দেওয়া হচ্ছে। আমি আজ শুরু করলাম, কাল থেকে গোটা রাজ্যে চলবে।

তাঁর কথায়, চ্যারিটি বিগান অ্যাট হোম।  তাই নিজেই পথে নেমেছেন। আজ সন্ধেতেও এই স্কুটারেই বাড়ি ফিরবেন মমতা।

 

একইসঙ্গে হুঁশিয়ারি সুরে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন। বলেন

ধান্ধাবাজ, দুর্নীতিবাজ বিজেপিকে চাই না। ৮০০ টাকার এলপিজি-র দাম করেছে। তা অবিলম্বে কমিয়ে ৪০০ টাকা করতে হবে। নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব।

RELATED Articles