আর লাইন দেওয়ার কোনও ঝামেলা নেই, বাড়িতে বসেই হয়ে যাবে কাজ, রেশন নিয়ে বড় ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী

Food Minister Made Big Announcement about Ration: রেশন নিয়ে এক বড়সড় আপডেট দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। লাইন দেওয়ার ঝামেলা থেকে এবার মুক্ত করলেন গ্রাহকদের। তাঁর কথায়, দেশের মধ্যে বাংলাতেই প্রথম চালু হল এমন ব্যবস্থা (Food Minister Made Big Announcement about Ration)। এর ফলে আর লাইন দিয়ে সময় নষ্ট করতে হবে না গ্রাহকদের। বাড়িতে বসেই হয়ে যাবে কাজ।

রেশন কার্ডে কোনও গ্রাহকের নাম যদি ভুল আসে বা যদি ঠিকানা পরিবর্তন করতে হয়, বা যে কোনও ধরণের ভুল সংশোধনের জন্য এবার আর কোনও দফতরে লাইন দিতে হবে না গ্রাহকদের। রেশন দফতরের যে অ্যাপ রয়েছে, সেখানে ঢুকেই এই সমস্ত তথ্য পরিবর্তন করা যাবে (Food Minister Made Big Announcement about Ration)। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

খাদ্যমন্ত্রীর কথায়, “গ্রাহকদের হয়রানির থেকে মুক্ত করতেই কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতবর্ষের প্রথম কোনও রাজ্যে এই সুবিধা চালু হল। ধরুন আপনার কার্ডের ভুল, আমাদের ফুড পোর্টালে দিয়ে অনলাইন অ্যাপ্লাই করলে হয়ে যাবে” (Food Minister Made Big Announcement about Ration)

তিনি এও জানান, কোনও গ্রাহক যদি রেশন কার্ড ‘শিফটিং’ অর্থাৎ এক রেশন ডিলারের পরিবর্তে অন্য কোনও রেশ ডিলারের কাছ থেকে সামগ্রী নিতে চান, তাহলে সেই আবেদনও এই অ্যাপের মাধ্যমেই হবে।

এছাড়াও এই অ্যাপে করা যাবে আরও নানান কাজ। কোনও গ্রাহক যারা অনেকদিন ধরেই রেশন দোকান থেকে কোনও সামগ্রী কেনেন না, তারা যদি যদি রেশন কার্ড ‘সারেন্ডার’ করে দিতে চান, তাহলে তারা অনলাইনে ফর্ম ফিলাপ করলেই কাজ হয়ে যাবে (Food Minister Made Big Announcement about Ration)

আবার কোনও গ্রাহক যদি রেশন কার্ডের মাধ্যমে ‘ফুড গ্রেইন’ নিতে না চান, তাহলে সেক্ষেত্রে অনলাইনে ‘সিটি কার্ডে’ পরিবর্তন করারও আবেদন করা যাবে এই অ্যাপের মাধ্যমেই।

এই অ্যাপের মাধ্যমেই আবার রেশন কার্ডের সঙ্গে অনলাইনে মোবাইল নম্বর লিঙ্ক বা ডি-লিঙ্ক করাও যেতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে রেশন কার্ডে অনলাইন পরিষেবা চালু হয়েছে (Food Minister Made Big Announcement about Ration)। খাদ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত এই পরিষেবা নিয়েছেন ১২ লক্ষ গ্রাহক। 

RELATED Articles