কলকাতার যানজট নিয়ন্ত্রণে নয়া পরিকল্পনা, বাবুঘাটের বাসস্ট্যান্ড সরে যাচ্ছে সাঁতরাগাছিতে, তৈরি হবে উড়ালপুল

কলকাতার যানজট নিয়ন্ত্রণ করতে এবার আরও একধাপ এগোল রাজের পরিবহণ দফতর। জানা গিয়েছে, বাবুঘাটের আন্তঃরাজ্য বাসস্ট্যান্ডকে এবার সরিয়ে আনা হবে সাঁতরাগাছি বাস টার্মিনাসে। এই বাস টার্মিনাসের কাছেই তৈরি হবে নতুন উড়ালপুল।

এমন ব্যবস্থার জেরে শহরের যানজটের সমস্যা মিটবে বলে মনে করছেন পরিবহণ দফতরের আধিকারিকরা। পয়লা বৈশাখ থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী বনাম আইনজীবী! ভবানীপুর কেন্দ্রে মমতার বিরুদ্ধে লড়াই প্রিয়াঙ্কা টিবরেওয়ালের, ঘোষণা বিজেপির

গতকাল, বৃহস্পতিবার নতুন এই বাস টার্মিনাস পরিদর্শনে যান পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এইচআরবিসি, হাওড়া পুর নিগম, হাওড়া সিটি পুলিশ ও প্রশাসনিক স্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন ফিরহাদ হাকিম বলেন, “প্রাথমিকভাবে কয়েকটি বাস এখান থেকে চালানো হবে। তবে বাংলা নববর্ষ থেকে এই বাস টার্মিনাস পুরোপুরি চালু হয়ে যাবে”।

তিনি আরও বলেন, “কয়েক বছর আগেই বাস টার্মিনাসটি তৈরি হয়ে গেলেও কোনা এক্সপ্রেসওয়েতে যানজটের কারণে এখান থেকে বাস চালানো সম্ভব হয়নি। কিন্তু তারপরেও যানজট-মুক্ত করতে উড়ালপুল তৈরির পরিকল্পনা নেওয়া হলেও তার কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছে”।

এদিন বাস টার্মিনাস পরিদর্শনে গিয়ে শুভেন্দু অধিকারীর নাম না করেই কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “আগের পরিবহণমন্ত্রী সক্রিয় ছিলেন না। তাই এই কাজ হয়নি। তবে ফিরহাদের কথায় এবার দ্রুতই এই উড়ালপুলের কাজ শেষ হয়ে যাবে।

তবে এই টার্মিনাসে জল জমার একটি সমস্যা রয়েছে। এই কারণে নিকাশি সমস্যা ম্যাটাতে একটি নয়ানজুলি তৈরি করা হবে বলে জানান পরিবহণমন্ত্রী। তবে এই সাঁতরাগাছি বাস টার্মিনাল চালু হলে সাঁতরাগাছি ব্রিজের উপর গাড়ির চাপ বেশ বেড়ে যাবে।

আরও পড়ুন- ইডি-র দফতরে আর হাজিরা দেবেন না, চিঠি দিলেন অভিষেক, ফের তলব করা হতে পারে সাংসদকে

এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, “সাঁতরাগাছি ব্রিজ সম্প্রসারণের দায়িত্ব রেলের। এ বিষয়ে কেএমডিএ’র সুরক্ষা কমিটির সঙ্গে রেলের আলোচনা হয়েছে। এখন রেলকে এই উদ্যোগ নিতে হবে। তবে রাজ্য সরকারের তরফে রেলের সঙ্গে এই সমস্যা মেটাতে আলোচনা চলছে”।

RELATED Articles