ভগবান শিব নিজ-পুত্র সিদ্ধিদাতা গণেশকে আশীর্বাদ করে বলেছিলেন যে যখনই কোনও দেবতার পুজো হবে, তখন সবার প্রথম গণেশের নাম নিয়ে তাঁকে স্মরণ করা হবে। এই কারণে গণেশকে আবার প্রথম পুজ্জুন বলা হয়। সিদ্ধিদাতা গণেশের রয়েছে ১০৮টি নাম। এই নামগুলিকে বলা হয় নামাবলী। গণেশ চতুর্থীর শুভ মুহূর্তে গণেশের এই ১০৮টি নাম জপ করলে সংসারে শান্তি বিরাজ করে। দূর হয় সমস্ত বাধা, সমস্যা।
দেখে নিন এই ১০৮টি নাম কী কীঃ
১. গণপতি: সকল গণের নেতা
২. গণদক্ষ: গণ বা সকল মানুষের প্রধান যিনি
৩. লম্বকর্ণ: বড় কর্ণযুক্ত দেবতা যিনি
৪. গৌরীসূত: মা গৌরীর পুত্র
৫. মহাবল: অত্যন্ত শক্তিশালী যিনি
৬. লম্বোদর: বড় পেট আছে যাঁর
৭. মহেশ্বর: সমগ্র মহাবিশ্বের প্রভু
৮. মহা গণপতি: দেবাদিদেব
৯. মূষকবাহন: যাঁর বাহন ইঁদুর
১০. মঙ্গলমূর্তি: সকল শুভ কাজের প্রভু
১১. ভালচন্দ্র: যাঁর মাথায় চাঁদ আছ
১২. বালগণপতি: প্রিয়তম সন্তান
১৩. ধূম্রবর্ণ: ধুম্রের মতো রঙ যাঁর
১৪. বুদ্ধিনাথ: জ্ঞানের প্রভু যিনি
১৫. একদন্ত: এক দন্তযুক্ত যিনি
১৬. একক্ষর: একক অক্ষরযুক্ত যিনি
১৭. গজানন: গজের ন্যায় আনন যে দেবতা
১৮. গজকর্ণ: গজের মতো কর্ণযুক্ত যিনি
১৯. গজবক্ত্র: গজের ন্যায় মুখ আছে যাঁর
২০. গজবক্র- গজের ন্যায় বক্রযুক্ত কাণ্ড যাঁর
২১. দেবান্তক নাশকারী: মন্দ এবং অসুরদের ধ্বংসকারী যিনি
২২. দেবাদেব: সমস্ত ঈশ্বরের মধ্যে অন্যতম যিনি
২৩. দেবেন্দ্রশিক: সমস্ত দেবতাদের রক্ষক যিনি
২৪. দেবব্রত: যিনি সকলের তপস্যা গ্রহণ করেন
২৫. দুর্জয়: অপরাজিত দেব যিনি
২৬. ধার্মিক: ধর্মপথে কর্তব্য রেন যে দেবতা
২৭. একদংষ্ট্র: এক দন্তযুক্ত যিনি
২৮. দ্বৈমাতুর- দুই মায়ের সন্তান যিনি। দেবী পার্বতী ছাড়াও পুরাণমতো দেবী গঙ্গাকে গণেশের মায়ের স্থান দেওয়া হয়েছে
২৯. গদাধর: গদা অস্ত্র যাঁর
৩০. ঈশানপুত্র: ভগবান শিবের পুত্র যিনি
৩১. অনন্তচিদারুপম: অসীম এবং স্বতন্ত্র চেতনা সহ দেবতা
৩২. অমিত: অতুলনীয় প্রভু যিনি
৩৩. অবিঘ্ন: বাধা বিঘ্ন অতিক্রমকারী
৩৪. অবনীশ: সমগ্র বিশ্বের প্রভু যিনি
৩৫. ভূপতি: পৃথিবীর প্রভু
৩৬. ভীম: বিশালকায় যিনি
৩৭. বুদ্ধিপ্রিয়: জ্ঞান দানকারী
৩৮. ভুবনপতি: দেবতাদের ঈশ্বর
৩৯. চতুর্ভুজ: চারটি বাহু যাঁর
৪০. বুদ্ধিবিধাতা: জ্ঞানের প্রভু
৪১. নিধিশ্বরম: সম্পদ এবং তহবিল দাতা
প্রথমেশ্বর: সর্বপ্রথম দেবতা
৪৩. শুভকর্ণ: বড় কর্ণযুক্ত ঈশ্বর
৪৪. শুভম: সকল শুভ কাজের ঈশ্বর
৪৫. সিদ্ধিদাতা: ইচ্ছা পূর্ণ এবং সুযোগ প্রদান করেন যে প্রভু
৪৬. সিদ্ধিবিনায়ক: সফলতা প্রদান করেন যিনি
৪৭. সুরেশ্বরম: দেবতাদের প্রভু
৪৮. বক্রতুন্ড: একটি বাঁকা শুণ্ড রয়েছে যাঁর
৪৯. অখুরথ: ইঁদুর সারথি যার
৫০. অলম্পতা: অনন্ত দেব
৫১. ক্ষিপ্র: উপাসনার যোগ্য
৫২. মনোময়: হৃদয়জয়ী
৫৩. মৃত্যুঞ্জয়: যিনি মৃত্যুকে পরাজিত করেন
৫৪. মুধকারম: যিনি সুখের মধ্যে থাকেন
৫৫. মুক্তিদায়ী: অনন্ত সুখের দাতা
৫৬. নাদপ্রতিষ্ঠা: যিনি নাদব্রহ্ম প্রতিষ্ঠা করেন
৫৭. নমস্তেতু: সকল অনিষ্টের বিজয়ী
৫৮. নন্দন: ভগবান শিবের পুত্র
৫৯. সিদ্ধন্ত: সাফল্য ও অর্জনের গুরু
৬০. পীতাম্বর: যিনি হলুদ কাপড় পরেন
৬১. গণাধিক্ষণ: সকল সংস্থার প্রভু
৬২. গুণিন: সমস্ত গুণাবলী সম্পর্কে জ্ঞাত
৬৩. হরিদ্রা: সোনার রঙ যাঁর
৬৪. হেরম্ব: মায়ের প্রিয় পুত্র
কপিল: হলুদ এবং বাদামী রঙ যাঁর
৬৬. কবীশ: কবিদের প্রভু
৬৭. কীর্তি: খ্যাতির প্রভু
৬৮. কৃপাকর: যিনি দয়ালু
৬৯. কৃষ্ণপিঙ্গল: হলুদ-বাদামী চোখ যাঁর
৭০. ক্ষেমঙ্করী: যিনি ক্ষমা করেন
৭১. বরদবিনায়ক: সফলতার প্রভু
৭২. বীরগণপতি: বীর প্রভু
৭৩. বিঘ্নহর: বাধা দূর করেন যিনি
৭৪. বিদ্যাবিধি: জ্ঞানের ঈশ্বর
৭৫. বিঘ্নবিনাশন: বিঘ্ন বিনাশ করেন যিনি
৭৬. বিঘ্নহর্তা: বিঘ্ন দূর করেন যিনি
৭৭. বিঘ্নরাজেন্দ্র: সকল বাধার অধিকারী
৭৮. বিঘ্নরাজ: সকল বাধার প্রভু
৭৯. বিঘ্নেশ্বর: প্রতিবন্ধকতার প্রভু
৮০. বিঘ্নবিনাশয়: বাধা ধ্বংসকারী
৮১. সিদ্ধিপ্রিয়: যিনি ইচ্ছা পূরণ করেন
৮২. শ্বেত: যিনি শ্বেত রঙের রূপে বিশুদ্ধ
৮৩. সুমুখ: শুভ মুখ যাঁর
৮৪. স্কন্দপূর্বজ: ভগবান কার্তিকের ভাই
৮৫. তরুঁ: যাঁর বয়স অচঞ্চল
৮৬. স্বরূপ: সৌন্দর্যের প্রেমিক
৮৭. উমাপুত্র: পার্বতীর পুত্র
৮৮. উদ্দণ্ড: চঞ্চল
৮৯. বরপ্রদ: ইচ্ছা এবং সুযোগ দানের প্রভু
৯০. বরগণপতি: সুযোগের প্রভু
৯১. পুরুষ: বিস্ময়কর ব্যক্তিত্ব
৯২. প্রমোদ: আনন্দ
৯৩. রুদ্রপ্রিয়: ভগবান শিবের প্রিয়
৯৪. রক্ত: লাল শরীর যাঁর এমন প্রভু
৯৫. সর্বসিদ্ধান্ত: দক্ষতা ও বুদ্ধিমত্তা প্রদানকারী
৯৬. সর্বদেবতমান: সমস্ত স্বর্গীয় দেবতার নৈবেদ্য গ্রহণকারী
৯৭. ওঙ্কার: ওম আকৃতিযুক্ত
৯৮. সর্বাত্মন: মহাবিশ্বের রক্ষক
৯৯. শুভগুণকানন: যিনি সকল গুণের কর্তা
১০০. শশীবর্ণম: যাঁর রঙ চন্দ্রের ন্যায় সুন্দর
১০১. যশস্বিন: সব চেয়ে প্রিয় এবং জনপ্রিয় ঈশ্বর
১০২. যোগাধীপ: ধ্যানের প্রভু
১০৩. যজ্ঞকায়: যিনি সমস্ত ত্যাগ স্বীকার করেন
১০৪. যশস্কর: খ্যাতি ও ভাগ্যের প্রভু
১০৫. বিকট: অত্যন্ত বিশাল
১০৬. বিশ্বরাজ: সংসারের স্বামী
১০৭. বিশ্বমুখ: মহাবিশ্বের গুরু
১০৮. বিনায়ক: সকলের প্রভু





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!