BREAKING: পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা তৈরি বিজেপির, আজ ঘোষণা বাকী প্রার্থীর নাম, থাকছে প্রচুর চমক

তৃণমূল বা বামেদের তরফে অনেক আগেই ঘোষণা করা হয়েছে নির্বাচনের জন্য প্রার্থী তালিকা। ইতিমধ্যেই, জোরকদমে শাসকদল থেকে শুরু করে লাল শিবির শুরু করে দিয়েছে ভোট প্রচার। কিন্তু বিজেপির তরফে প্রথম চার দফারই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এই কারণে ভোট প্রচারের দিক  দিয়ে খানিকটা পিছিয়ে রয়েছে গেরুয়া শিবির।

তবে এবার বিজেপির ভাগ্যের শিকে ছিঁড়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার ও বুধবার দিনভর বৈঠকের পর চূড়ান্ত হয়েছে বাকী চার দফার প্রার্থী তালিকা। শুধু তাই-ই নয়, তৃতীয় ও চতুর্থ দফায় যেসমস্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, তাদের নামও চূড়ান্ত করা হয়েছে। সব ঠিক থাকলে আজই বিজেপির তরফে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হবে জানা গিয়েছে।

আরও পড়ুন- বিজেপির লাগানো রামের ছবিতেই মালা তৃণমূলের, কোন দিকে ঘুরছে বাংলার রাজনীতি?

আজ, বৃহস্পতিবার দিল্লি থেকে কলকাতা ফিরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় ও দিলীপ ঘোষ। তাদের কথায়, দুপুরের মধ্যেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। ভোররাত পর্যন্ত শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের মতে, প্রার্থী নিয়ে যে বিক্ষোভ দানা বেঁধেছিল, তাও আলোচনার মাধ্যমে মিটে যাবে। তবে জানা গিয়েছে, এবারের তালিকায় থাকছে অনেক বড় চমক।

আরও অন্যান্য খবর