নির্বাচনের সঙ্গে সঙ্গে রাম-নামও যেন কেমন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। বঙ্গ বিজেপি তো বটেই, কেন্দ্রীয় বিজেপি নেতারাও বারবার রাএর নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। রামনামে কেন মমতার এত আপত্তি, এই নিয়ে সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু এবার বাংলায় বইল উল্টো সুর। তৃণমূলের নেতারাই বিজেপির লাগানো রামের ছবিতে মালা পরিয়ে ধূমধাম করে পুজো করলেন।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার নিউ ব্যারাকপুরে। স্থানীয় সূত্রে খবর, নিউ ব্যারাকপুরের বিভিন জায়গক্য ভগবান রামের ছবি লাগায় বিজেপি নেতৃত্ব। সেই রামের ছবিতে মালা দিয়েই পুজো করল স্থানীয় তৃণমূল। কিন্তু হঠাৎ এমন কাণ্ড কেন ঘটালেন তৃণমূল কর্মীরা, এ নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন- মোদীর সভায় উপস্থিত থাকবেন প্রভাবশালী তৃণমূল সাংসদ, ইতিমধ্যেই বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শুরু জল্পনা
এই বিষয়ে তৃণমূলের দাবী, ছবিগুলি অনাদরে পড়েছিল। তা মালা দিয়ে, পুজো দিয়েছেন তারা। এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির পাল্টা দাবী, রামের ছবি এলাকায় বিজেপি লাগিয়েছিল। তা একেবারে যত্ন সহকারেই লাগানো ছিল। তৃণমূল ভোটের সময় রামের ছবিতে মালা পরিয়ে বৈতরণী পার করতে চাইছে। ভোটে শেষ হয়ে গেলেই রামের নামে আস্থা চলে যাবে তৃণমূলের, এমনটাই দাবী স্থানীয় বিজেপির।
আরও পড়ুন- ফ্ল্যাট থেকে উদ্ধার বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য গেরুয়া শিবিরে
বলে রাখি, কিছুদিন আগে তৃণমূল নেতা ব্রাত্য বসুর মুখেও শোনা যায় ‘জয় শ্রী রাম’ ধ্বনি। রাজ্যের মন্ত্রীর মুখে ‘জয় শ্রী রাম’ ধ্বনি শুনে অবাক হন অনেকেই। নদিয়ার বীরনগরের সভা থেকে ‘জয় শ্রী রাম’ ধ্বনি তোলেন তিনি। তবে বিজেপিকে হারানোর ডাক দিয়েই এ স্লোগান শোনা যায় তাঁর মুখে। তিনি বলেন, “একুশের নির্বাচনে আমরা সরকার গড়ব, জয় শ্রী রাম। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবে, জয় শ্রী রাম। আবার জনগণের জন্য জনমুখী প্রকল্প গড়ব, জয় শ্রী রাম”। ভোটের আগে ব্রাত্য বসুর মুখে ‘জয় শ্রী রাম’ ধ্বনি শুনে কটাক্ষ করে বিজেপি। তাদের প্রশ্ন ছিল, দলের মন্ত্রী জয় শ্রী রাম ধ্বনি দিচ্ছেন, তা দলনেত্রী মেনে নেবেন তো?






