কাজ ফেলে রেড রোডে মমতার ধর্না মঞ্চে যেতেই হবে, না গেলেই হুমকি কর্মীদের, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্না মঞ্চে কর্মসূচি এখনও চলছে। আর সেই মঞ্চে যাওয়ার জন্য এবার চাপ দেওয়া হচ্ছে নানান সরকারি দফতরের কর্মীদের। এমনকি, তাদের সেখানে যাওয়ার জন্য হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন সরকারি দফতরের কর্মীরা।

কী ঘটেছে ঘটনাটি?

গত সপ্তাহে ৪৮ ঘণ্টার জন্য কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ধর্না শেষ করলেও রেড রোডে সেই ধর্না মঞ্চ এখনও রয়েছে। আর সেখানে চলছে তৃণমূলের কর্মসূচি। সেই কর্মসূচিতেই নানান সরকারি দফতরের কর্মীদের যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে তৃণমূল, এমনটাই অভিযোগ উঠল এবার।

সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা এহেন অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। বকেয়া ডিএ ও অন্যান্য দাবী নিয়ে আন্দোলন করছেন এই সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তাদের দাবী, তৃণমূলের ধর্না মঞ্চের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি, তারা যেতে না চাইলে তাদের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।  

কী জানাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ?

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই বিষয়ে বলেন, “সেই করিয়ে দলীয় কর্মসূচিতে নিয়ে যাওয়া হচ্ছে সরকারি কর্মীদের। চাপ সৃষ্টি করা হচ্ছে। কেউ যেতে না চাইলে তাকে বদলির হুমকি দেওয়া হচ্ছে। এভাবেই দফতরগুলিকে খালি করে দেওয়া হচ্ছে। কাজ নষ্ট করে রেড রোডে নিয়ে যাওয়া হচ্ছে। কর্মীরাই যেখানে বঞ্চনার শিকার। তারা কীভাবে বঞ্চনা নিয়ে সরব হবে”।

যদিও তৃণমূল নেতা তথা দলের দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, এটা একটা অবাস্তব অভিযোগ। তাঁর কথায়, এটা শুধুমাত্র গল্পের গরু গাছে তুলে দেওয়ার প্রয়াস মাত্র।

RELATED Articles