মাত্র ৩০ টাকাতেই বদলে গেল ভাগ্য, রাতারাতি ফকির থেকে কোটিপতি হয়ে গেলেন রাজমিস্ত্রি, বিশ্বাসই হচ্ছে না ব্যক্তির

দীর্ঘদিন ধরেই লটারির টিকিট কাটার নেশা। এই নিয়ে সংসারে কম অশান্তি হয় নি। রোজকারের ঝগড়া-ঝামেলা লেগেই থাকত। কিন্তু সেই নেশাই যে তাঁর জীবনে এত বড় আশীর্বাদ হয়ে নেমে আসবে, তা কী ভেবেছিলেন ওই ব্যক্তি।

কী ঘটেছে ঘটনাটি?

রানিনগরের বাসিন্দা সুকচাঁদ মিস্ত্রি পেশায় একজন রাজমিস্ত্রি। দীর্ঘদিন ধরেই লটারির টিকিট কেটে আসছেন তিনি। এই নিয়ে স্ত্রীর সঙ্গেও ঝামেলা কম হয়নি। কিন্তু শত ঝামেলা সত্ত্বেও লটারি কাটা বন্ধ করেন নি। আর সেই লটারির সুবাদেই আজ কোটিপতি হলেন তিনি। গ ত সোমবার ট্রেনে করে কলকাতা যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। তখনই সেই সুসংবাদ পান সুকচাঁদ। মাঝপথেই বাড়ি ফিরে আসেন তিনি।

বাড়ি ফিরে সকলকে সুখবর দেন সুকচাঁদ। জানান, মাত্র ৩০ টাকার লটারির টিকিটে কোটিপতি হয়েছেন তিনি। তবে সময় নষ্ট না করে তড়িঘড়ি তিনি ছোটেন স্থানীয় থানায়। আবেদন জানান নিরাপত্তার জন্য। ওই ব্যক্তি জানান, “১ কোটি টাকা পেয়েছি ভাবতেই পারছি না। কলকাতায় যাচ্ছিলাম ডাক্তার দেখাতে। ৮টার পর খবর পেলাম। খবর পেয়েই ট্রেন ধরে চলে আসি”।

সুকচাঁদের স্ত্রী জানাচ্ছেন, এই ঘটনা যে বাস্তবে ঘটছে, তা যেন তিনি বিশ্বাসই করতে পারছেন না। তিনি বলেন, বিয়ে হয়ে আসার পর থেকেই লটারির টিকিট নিয়ে স্বামীর পাগলামো দেখেছেন তিনি। লটারি কাটা যেন তাঁর স্বামীর কাছে নেশার মতো। কিন্তু সেই লটারির জেরেই যে এত টাকা তারা পাবেন, তা কখনও আশাও করেন নি তিনি।

জানা গিয়েছে, স্থানীয় আজিজুল শেখের দোকান থেকে টিকিট কেটেছিলেন সুকচাঁদ। সেই লটারি বিক্রেতা জানান, “রাত ৮টার খেলা ছিল। ৩০ টাকার টিকিট। ১ কোটি টাকা জিতেছেন তিনি”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles