এক সপ্তাহ ধরে লাগাতার ধ’র্ষ’ণ যুবতীকে, ফুটন্ত ডাল ঢেলে পু’ড়ি’য়ে দেওয়া হল শরীর, গ্রেফতার অভিযুক্ত

ফের এক নৃশংসতার ঘটনা সামনে এল। নির্মমভাবে শারীরিক অত্যাচার যুবতীর উপর। এক সপ্তাহ ধরে নিজের বন্ধুর হাতে ধ’র্ষ’ণ যুবতী। যুবতীর শরীরে ঢালা হল ফুটন্ত ডাল। ধ’র্ষ’ণ, বিকৃত যৌ’ন চাহিদা ও ইচ্ছাকৃতভাবে ক্ষতির অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

কোথায় ঘটল এমন ঘটনা?    

ঘটনাটি ঘটেছে দিল্লিতে। তবে নির্যাতিতা যুবতীর বাড়ি দার্জিলিংয়ে। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকায় রাজু পার্কের কাছে ওই যুবতী নিজের বন্ধুর সঙ্গে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন। গত ৩০ জানুয়ারি এই ঘটনাটি জানা যায়।

জানা গিয়েছে, দিল্লি পুলিশের কাছে এক ফোন আসে। ফোনে এক ব্যক্তি জানান যে এক মহিলাকে তাঁর স্বামী বেধড়ক মা’র’ধ’র করছেন। পুলিশ উপস্থিত হয় ঘটনাস্থলে। সেখান থেকে যুবতীকে উদ্ধার করে এইমসে ভর্তি করানো হয়।

কী জানান ওই যুবতী?

ওই যুবতী পুলিশকে জানান, ফোনের মাধ্যমে অভিযুক্তের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিন চারমাস তাদের মধ্যে নিয়মিত কথা হত। ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। জানুয়ারি মাসে ওই যুবতী বেঙ্গালুরুতে পরিচারিকার কাজ পান বলে জানান তিনি। তাঁর পরিকল্পনা ছিল তিনি দিল্লি হয়ে বেঙ্গালুরু যাবেন।

কিন্তু দিল্লি পৌঁছে পরিকল্পনা বদল হয় তাঁর। দিল্লি গিয়ে ওই অভিযুক্তের সঙ্গে দেখা করেন যুবতী। তখন ওই যুবক তাঁকে জোরাজুরি করে বেঙ্গালুরু যাওয়া থেকে আটকে দেয়। সে এও প্রতিশ্রুতি দেয় যে দিল্লিতেই তাঁকে চাকরি খুঁজে দেবে। ওই যুবকের ভরসাতেই দিল্লিতে ভাড়া নেওয়া ফ্ল্যাটে থাকতে রাজি হয়ে যায় যুবতী।

কিন্তু এরপরই যুবতীর উপর চলতে থাকে শারীরিক নি’র্যা’ত’ন। প্রতিদিন তাঁকে ধ’র্ষ’ণ, মা’র’ধ’র করত অভিযুক্ত, এমনটাই অভিযোগ। শরীরে গরম ডাল ঢেলে পু’ড়ি’য়েও দেওয়া হয়। যুবতীর শরীরে ২০টিরও বেশি আঘাত চিহ্ন রয়েছে বলে খবর। যুবতীর অভিযোগের ভিত্তিতেই এসআইআর দায়ের করে পুলিশ। ধ’র্ষ’ণ, বিকৃত যৌ’ন চাহিদা ও ইচ্ছাকৃতভাবে ক্ষতির অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles