যাদবপুর ছাত্রমৃত্যু ঘটনার কিংপিন সৌরভই, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে আসল ঘটনা লোকানোর চেষ্টা, পুলিশি হেফাজত অভিযুক্তদের

যাদবপুর বিশ্ববিদ্যালয় হোস্টেলে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় পুলিশ প্রথম গ্রেফতার করেছিল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরীকে। দিন দুয়েক আগেই সৌরভ দাবী করে যে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। তাকে ফাঁসানো হচ্ছে। গরীব বলে বিচার পাচ্ছে না। সে দাবী করেছিল যে কোনও র‍্যাগিং হয়নি। যদিও সরকারের আইনজীবীর দাবী, এই মৃত্যুর ঘটনায় কিংপিন সৌরভই। পুলিশি তদন্তে কী বলতে হবে, সে-ই বাকিদের শিখিয়ে দিয়েছিল।

যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। সূত্রের খবর ছিল, মৃত্যুর আগে ওই পড়ুয়াকে র‍্যাগিংয়ের করা হয়। মানসিক ও শারীরিক অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল তাকে। পুলিশও তদন্তে এই বিষয়টি সম্পর্কে কিছু তথ্য হাতে পেয়েছে। এই ঘটনায় প্রথমেই সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকে গ্রেফতার করে পুলিশ। তারপর মনোতোষ ঘোষ, দীপশেখর দত্ত সহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে সৌরভ, মনোতোষ, দীপশেখরকে পুলিশ হেফাজত শেষে আদালতে তোলা হয়।

কী জানায় এদিন সরকারের আইনজীবী?

এদিন সরকারি আইনজীবী গোপাল হালদারের দাবী করেন যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছিল। ‘সৌরভ এখানে থাকে না। মায়ের শরীর খারাপ, সেই কারণে মাঝে মধ্যে আসে’। এই টেক্সট লিখে সকলের মধ্যে সার্কুলেট করার চেষ্টাও করা হয়। ওই গ্রুপ কে তৈরি করলো সেটা জানা দরকার। এদিন আদালতে এ বিষয়েই জোরালো সওয়াল করেন। তাঁর দাবী, এ কারণেই আরও জেরা করার প্রয়োজন রয়েছে। দরকার পুলিশ হেফাজত।

অন্যদিকে এদিন ধৃতদের আইনজীবীরা আদালতে জানান, তাদের মক্কেলদের পরিকল্পনা করে ফাঁসানো হচ্ছে। তারা নির্দোষ। তাঁদের জামিন দেওয়া হোক। যদিও বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। আগামী ২৫সে আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।

এদিন সওয়াল জবাবের সময় সরকারি আইনজীবী বলেন, “মেধাবী ছাত্র হলেই কী আমার অন্যকে ব়্যাগিং করার অধিকার থাকে? ব়্যাগিং করে মেরে ফেলার অধিকার আছে? ব়্যাগিং করার অধিকার নেই। সৌরভ কিংপিন। রিকন্সট্রাকশন চলছে। কি ভাবে ঘটনা ঘটছে তা জানার চেষ্টা চলছে। একজন বোর্ডারের কাছ থেকে ফোন এবং কিছু চ্যাট উদ্ধার হয়েছে। সেটা দেখলেই স্পষ্ট হচ্ছে এদের ভিতরের ষড়যন্ত্র কতটা গভীর ছিল। এটা একটা খু নের কেস”।

আরও অন্যান্য খবর