‘পুলিশ কমিশনারকে সরিয়ে দিন…’, মমতাকে কড়া বার্তা রাজ্যপালের, কী সিদ্ধান্ত নিলেন পুলিশমন্ত্রী?

আর জি কর কাণ্ডে প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। চিকিৎসক মহল থেকে সাধারণ মানুষ সকলেই দাবী করেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের। এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিলেন যাতে পুলিশ কমিশনারকে অপসারণ করা হয়।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ, রবিবার সন্ধ্যেয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন রাজ্যপাল। রাজ্যপাল চান যাতে মুখ্যমন্ত্রী দ্রুত মন্ত্রিসভার বৈঠক ডাকেন। বাংলার এই চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বৈঠক ডাকার পরামর্শ দিয়েছেন তিনি। এরতি সঙ্গে রাজ্যপাল এও বার্তা দিয়েছেন যাতে জনগণের দাবী মেনে পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার বার্তাও দেওয়া হয়েছে।   

আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার দিন নির্যাতিতার পরিবারকে অসহযোগিতা করা থেকে শুরু করে নির্যাতিতার বাবাকে টাকার প্রস্তাব, তড়িঘড়ি নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া এমন নানা অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। এছাড়াও, দেরি করে এফআইআর দায়ের, আর জি করে হামলার ঘটনায় পুলিশের আচরণ নিয়েও উঠেছে প্রশ্ন।

এমন আবহে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবী উঠেছে। গত সপ্তাহেই জুনিয়র চিকিৎসকরা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবীতে লালবাজার অভিযান করেন। যদিও সেই মিছিল আটকে দেয় পুলিশ। ২২ ঘণ্টা অবস্থান বিক্ষোভের পর অবশেষে জুনিয়র চিকিৎসকদের ২২ জন প্রতিনিধিদের একটি দল লালবাজারে গিয়ে দেখা করেন পুলিশ কমিশনারের সঙ্গে। তাঁর হাতে তুলে দেওয়া হয় পদত্যাগের ডেপুটেশন। সেই সময় সিপি বলেছিলেন, তাঁর মনে হয় না তিনি কোনও ভুল করেছেন। তিনি এও বলেছিলেন, যদি উপরমহল থেকে নির্দেশ আসে, তাহলে তিনি পদত্যাগ করবেন।

এবার আজ, রবিবার পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই বিষয়েই সিদ্ধান্ত নেওয়ার বার্তা দিলেন রাজ্যপাল। জনগণের দাবী মেনে পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিলেন তিনি। রাজ্যপালের জথায়, আর জি কর কাণ্ডের জেরে গোটা বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সরকার চুপ থাকতে পারে না। এবার দেখার মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন!

RELATED Articles