জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ! আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখলের কর্মসূচিতে এবার আক্রান্ত পুলিশ, মাথা ফাটানোর অভিযোগ, চলল চড়-ঘুষি

আর জি করের ঘটনায় দিকে দিকে এই মুহূর্তে প্রতিবাদের আগুন জ্বলছে। সঠিক বিচার না পাওয়া পর্যন্ত যে এই প্রতিবাদের আগুন নিভবে না, তা বেশ স্পষ্ট। নানান কর্মসূচি দিকে দিকে। গতকাল, রবিবারই ছিল ফের রাত দখলের কর্মসূচি। আর এই কর্মসূচিতেই এবার পুলিশের উপর হামলা হওয়ার খবর মিলল।

এতদিন ধরে আর জি করের ঘটনার প্রতিবাদে নানান কর্মসূচিতে পুলিশের বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে। নানান মিছিল আটকেছে পুলিশ। নানান কর্মসূচিতে মারধরও চালিয়েছে। নবান্ন অভিযানে লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা আন্দোলনকারীরাও আক্রমণ করেছিল পুলিশের উপর। এবার ফের রাত দখলের কর্মসূচিতে তেমনই ঘটনা ঘটল।

নানান জায়গায় মতো গতকাল, রবিবার রাতে প্রতিবাদ কর্মসূচি ছিল কলকাতার খান্না ক্রসিংয়ে। সেখানেই আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েকজন পুলিশকে মাতধ্র করা হয় বলে অভিযোগ। ঘুষি, চড় ছাড়াও লাঠি দিয়ে মারতে উদ্যত হয় ক্ষিপ্ত জনতা। এই ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)। স্থানীয় সূত্রে খবর, পুলিশকে মারার জন্য তাড়া করা হয়েছিল। এই ঘটনায় এক পুলিশ কর্মীর মাথা ফেটেছে বলে জানা গিয়েছে।

বলে রাখি, ৯ আগস্ট আর জি করের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। এই ঘটনায় রাজ্যের নানান প্রান্ত তো বটেই দেশের নানান জায়গাতেও চলছে প্রতিবাদ, বিক্ষোভ। এই ঘটনায় প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। দেরি করে এফআইআর দায়ের থেকে শুরু করে নির্যাতিতার পরিবারকে চরম অসহযোগিতা, টাকার প্রস্তাব দেওয়া, নানান ঘটনায় পুলিশের উপর ক্ষিপ্ত জনতা।

আরও পড়ুনঃ ‘পুলিশ কমিশনারকে সরিয়ে দিন…’, মমতাকে কড়া বার্তা রাজ্যপালের, কী সিদ্ধান্ত নিলেন পুলিশমন্ত্রী?

শুধু তাই নয়, ১৪ আগস্ট মধ্যরাতে আর জি করে হামলার ঘটনায় পুলিশ যে আচরণ করেছে, তাতে পুলিশের উওর ধীরে ধীরে আস্থা হারাচ্ছে মানুষ। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবী উঠেছে। এই দাবী নিয়ে লালবাজার অভিযান করে ডেপুটেশন জমা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এমন আবহে এবার পুলিশের উপর হামলার ঘটনার কথা সামনে এল।

RELATED Articles