সিভিক ভলান্টিয়ারদের বিশেষ প্রশিক্ষণ! মানুষের কাছে তাদের ভাবমূর্তি বদলানোর জন্য বিশেষ পাঠ দেবে পুলিশ ও রাজ্য সরকার

আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) তরুনী চিকিৎসকে ধর্ষণ এবং খুনের ভয়াবহ ঘটনায় উত্তাল সারাবাংলা। ঘটনার থেকেই রাস্তায় নেমেছে সারা রাজ্যের সাধারণ মানুষ। ‘উই ওয়ান্ট জাস্টিস’ (we want justice) স্লোগানে এক হয়ে গেছে গোটা রাজ্য। এই আবহেই রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের (civic volunteers) আইনের পাঠ ও কর্মক্ষেত্রে ভালো মানের পরিসেবা দেওয়ার পাঠ দেবে রাজ্য। প্রসঙ্গত মনে করিয়ে দেওয়া ভালো আর জি কর হাসপাতালের ভয়াবহ কাণ্ডে ধৃত সঞ্জয় রাই পেশায় ছিলেন একজন সিভিক ভলান্টিয়ার। এমনিতেই সাধারণ মানুষজনের অভিযোগে ভাবমুর্তি এমনিতেই খারাপ সিভিক ভলান্টিয়ারদের। মানুষের মধ্যে যাতে সিভিক ভলান্টিয়ারদের ভাবমূর্তির পরিবর্তন হয় সেই জন্যই তাদেরকে এই বিশেষ পাঠ দেওয়ার উদ্যোগ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।

সিভিক ভলান্টিয়ার দের আচরণ ও ব্যবহার নিয়ে প্রায়শই অভিযোগ আসে কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলার থেকেই। কখনও কখনও কিছু কিছু সিভিক ভলান্টিয়ারদের ঔদ্ধত্য পৌঁছে যায় চরমে। অকারণ নাজেহাল করার অভিযোগ ওঠে তাদের উপর। এইরকম পরিস্থিতি যাতে না হয় সেই জন্যই সিভিক পুলিশদের নিয়ন্ত্রণে আনতেই তাদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 

রাজ্যে তরফ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলার পাঠ দেওয়া হবে সিভিক ভলান্টিয়ারদের। তাদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণও। সব পরিস্থিতিতে শান্ত থেকে কিভাবে আচরণ এবং ব্যবহার করতে হবে, কিভাবে শৃঙ্খলা পরায়ন থেকে আইনশৃঙ্খল সামলাতে হবে, কি কি করা উচিত এবং কি কি করা অনুচিত এই সব বিষয়েই বিশদে পাঠ দেওয়া হবে সিভিক ভলান্টিয়ারদের।

কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যৌথভাবে সিভিক ভলান্টিয়ারদের এই প্রশিক্ষণ দেবে। এই পাট দেওয়া চলবে, ৪৫ দিন ধরে। পরের বছর জানুয়ারি মাস থেকেই এই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা শুরু করার লক্ষ্য রেখেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিকে এই বিষয়ে উদ্যোগী হতে বলেছেন।

নবান্ন সূত্রে খবর কলকাতা সহ সমস্ত জেলাগুলিতেই সিভিক ভলান্টিয়ারদের আরও সক্রিয় করতে এই ব্যবস্থা করা হচ্ছে। যাতে তারা সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা পরিচালনা করতে পারে, সেই জন্যই রাজ্যের তরফে এই উদ্যোগ। মানুষের অসুবিধার কারণ না হয়ে তাদের আরো উন্নত মানের পরিষেবা যাতে সিভিক ভলান্টিয়াররা প্রদান করতে পারে, সেটিই আসল লক্ষ্য। এই উদ্যোগ সফল হলে সাধারণ মানুষদের যে অভিযোগ আছে সিভিক ভলেন্টিয়ার দের প্রতি সেই অভিযোগও আস্তে আস্তে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

আরও অন্যান্য খবর