রেশন নিয়ে ফের টুইট রাজ্যপাল, দিলেন কেন্দ্রের দেওয়া চাল-ডালের হিসাব

রেশন বিতর্ক পিছু ছাড়ছে না রাজ্যের। এবার রাজ্যপালের টুইটে বাড়ল বিড়ম্বনা। কেন্দ্রের তরফে কত পরিমাণ চাল-ডাল দেওয়া হয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে এবার টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আগামী দিনে কত চাল-ডাল পাঠানো হবে তার পরিসংখ্যানও তুলে ধরেছেন রাজ্যপাল। তার পাশাপাশি আবারও মনে করিয়ে দিয়েছেন যাতে সরকারি বণ্টন ব্যবস্থার মাধ্যমে গরিব মানুষরা সঠিক পরিমাণ রেশন পান।

বুধবার পরপর দুটি টুইট করে তিনি বলেন,  “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে বিনামূল্যে রেশন মাসিক জনপ্রতি ৫ কেজি চাল এবং পরিবার পিছু ১ কেজি ডাল। ইতিমধ্যেই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ৫৭০২৭৭.৩৪০ মেট্রিক টন চাল এবং নাফেড ১৪৫২৯ মেট্রিক টন ডাল সরবরাহ করে দিয়েছে রাজ্যকে। আগামী মাসগুলোতেও সরবরাহ ব্যবস্থা যথাযথভাবে চালু থাকবে। জুন মাসে কোন ধরনের ডাল রাজ্যের চাই তা নাফেডকে জানাতে হবে। সবাইকে সুনিশ্চিত করতে হবে যাতে একমাত্র সরকারি বণ্টন ব্যবস্থার মাধ্যমে সঠিক মাত্রা এবং  গুণমানের রেশন গরিব মানুষের হাতে পৌঁছয়।”

https://twitter.com/jdhankhar1/status/1260421052548763648?s=20

সম্প্রতি রেশন নিয়ে রাজ্যের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন। রেশন ব্যবস্থাকে রাজনীতিকীকরণ করা উচিত নয় বলেও টুইট করে ও চিঠি লিখেও মন্তব্য করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো প্রত্যেকটি চিঠিতেই  রেশন ব্যবস্থা নিয়ে উল্লেখ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

RELATED Articles

Leave a Comment