Groom is being Sold: মাছ সবজি পাড়ায় ফেরি হয়। এখনো গ্রামে গঞ্জে মফস্বল শহরেও মাছ সবজি বিক্রেতা ফল বিক্রেতারা তাদের জিনিসপত্র ফেরি করতে বেরোন। তাদের হাত ডাক শুনে মানুষজনেরা কিনে নিয়ে যায় প্রয়োজন মতো। এবার সবজির ভ্যান এই বর ফেরির দৃশ্য ধরা পরল (Groom is being Sold)।
এমন দৃশ্য ফুটে উঠেছে পূর্ব বর্ধমানের খন্ডঘোষে। একটা নয় দু তিন চার জন বরকে নিয়ে ফেলি করতে বেরিয়েছেন এক ব্যক্তি। ভ্যানে বসে থাকা বরেদের পরনে পাজামা-পাঞ্জাবি। মাথায় পরা টোপর। মাইকিং করে দাম হাকাহাঁকি হচ্ছে বরদের (Groom is being Sold)। কারো দাম ৫০০ টাকা, কারো দাম ৫০০০ টাকা। ফেরিওয়ালারা আবার হেঁকে জানাচ্ছেন ৫০০ টাকার বরের কোন গ্যারান্টি নেই। অর্থাৎ দাম দিয়ে বর কিনলে গ্যারান্টি মিলবে। নয়তো কম দামের পরের কোন গ্যারান্টি নেই এটা স্পষ্ট।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বর ফেরি করার এমন একটি ছবি ধরা পড়েছে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে খণ্ডঘোষের বোসপাড়া এলাকায়। বুড়ো শিবের গাজনকে ঘিরে প্রতি বছরই সেখানে রঙ্গ-তামাশা হয়। তিন দিনের গাজনকে ঘিরে গোটা গ্রাম আনন্দে মেতে ওঠে। এবার গাজন উপলক্ষ্যেই বর ফেরির ব্যবস্থা (Groom is being Sold)। ফেরিওয়ালাদের সঙ্গে গ্রামের মানুষজনেরা বরের দাম দর করলেন। কেউ কেউ ঠাট্টা করে বললে, “এ যেন একেবারে দুয়ারে বর পরিষেবা!”
গাজনের পুরোহিত মন্মথ ভট্টাচার্য জানান, দীর্ঘদিনের পুরানো রীতি মেনে খণ্ডঘোষের রায়পাড়া, ভট্টাচার্যপাড়া ও বোসপাড়া মিলিয়ে তিন দিনের বুড়ো শিবের গাজন হয়ে আসছে। গাজনে এলাকার ১০০-১৫০ জন সন্ন্যাস গ্রহণের পর বুড়ো শিবের পুজোপাঠে অংশ নেন। বুড়ো শিবের গাজনকে ঘিরে সন্ন্যাসীরা সং সেজে বিভিন্ন চরিত্র ও কাহিনী তুলে ধরেন। সেই কাহিনীতে ফুটে ওঠে সাম্প্রতিক বিষয় এমন কি সেখানে প্রাধান্য পায় পৌরাণিক নানান কাহিনী। এবার সেই কাহিনীর জন্যই কয়েকজনকে বড় সাজানো হয়েছে গ্রামবাসীদের আনন্দ দেওয়ার উপলক্ষ্যে। গ্রামবাসীদের আনন্দ দেওয়ার উপলক্ষেই রঙ্গ তামাশা করার জন্য বর ফেরির ব্যবস্থা হয়েছে (Groom is being Sold)।
পুরোহিত বলেন, “অনেক দূর থেকে মানুষজন বুড়ো শিবের গাজনে ভিড় করেন। প্রায় ৪০০ বছরের পুরনো বুড়ো শিবের গাজন। নির্বাচনের জন্য এ বার গাজনের তারিখ একটু পিছিয়ে দিতে হয়েছে”।
খণ্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, “এই বুড়ো শিবের গাজন মানে গোটা এলাকার মানুষজন আসবে। উৎসবে মাতবে। এটাই দীর্ঘ দিন ধরে হয়ে আসছে”। বর ফেরি (Groom is being Sold) প্রসঙ্গে তিনি বলেন, “মানুষ উৎসবে আনন্দ পান। মজাও লাগে। বর ফেরি অন্যতম আকর্ষণ। তাই সকলে তারিয়ে তারিয়ে গাজন উপভোগ করেন”।





