Half Day off on Jamai Sasthi: জামাইষষ্ঠীতে এমনিতে রাজ্য সরকারের তরফে উপহার দেওয়া হয়েই থাকে জামাইদের। এ বছরও এর অন্যথা হল না। জামাইষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করতে পারবেন জামাইরা। জামাইষষ্ঠী উপলক্ষ্যে এবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অর্ধদিবস ছুটির ঘোষণা করল রাজ্য সরকার (Half Day off on Jamai Sasthi)।
গতকাল, শুক্রবার রাজ্যের অর্থ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, জামাইষষ্ঠীর দিন অর্থাৎ ১২ জুন রাজ্যের সমস্ত সরকারি দফতর চলবে অর্ধেক দিন। সেদিন দুপুর ২টোর পর ছুটি হয়ে যাবে রাজ্য সরকারি দফতরের কর্মচারীদের (Half Day off on Jamai Sasthi)।
এর আগে ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই জামাইষষ্ঠীতে রাজ্য সরকারি দফতরে অর্ধদিবস ছুটির ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০২১ সালে জামাইষষ্ঠীতে পূর্ণদিবস ছুটির ঘোষণা করা হয়েছিল। গত বছরও অর্ধদিবস ছুটি দেওয়া হয় জামাইষষ্ঠীতে। এবার এই বছরও জামাইষষ্ঠীতে অর্ধদিবসের ছুটি পেলেন রাজ্য সরকারি দফতরের জামাইরা (Half Day off on Jamai Sasthi)।
প্রসঙ্গত, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ তো লেগেই থাকে। সব উৎসবই রাজ্যে বেশ আড়ম্বরের সঙ্গেই পালন করা হয়। এর মধ্যে জামাইষষ্ঠী অন্যতম। নানান নিয়মের মধ্যে দিয়ে জামাইদের বরণ করে পাত পেরে খাওয়ান শ্বশুর-শাশুড়ি। এবার অর্ধদিবস ছুটি (Half Day off on Jamai Sasthi) থাকায় কোনও ঝঞ্ঝাট ছাড়াই শ্বশুরবাড়ি নিয়ম রক্ষা করতে যেতে পারবেন জামাইরা।





