খাবারই পৌঁছচ্ছিল না খাদ্যনালীতে, বিরল অস্ত্রোপচার করে রোগীকে বাঁচালেন চিকিৎসকরা, নজির গড়ল রাজ্যের হাসপাতাল

Success in Rare Disease Surgery: বিরল অস্ত্রোপচার করে নজির গড়ল নদীয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের ইএনটি বিভাগ। ‌চিকিৎসকদের মতে রাজ্যের প্রথম এই ধরনের বিরল অস্ত্রোপচার হয়েছে। নদীয়ার কল্যাণীর জেএনএম হাসপাতালের ইএনটি বিভাগের রাজ্যের প্রথম বিরল অস্ত্রোপচারের সম্মুখীন হয়েছে। এই বিরল অস্ত্রোপচারের পরে রোগী সুস্থ আছে বলেই জানা গিয়েছে। চিকিৎসকদের কথায়,‌ এই ধরনের বিরল অস্ত্রোপচারের সাক্ষী থাকলো গোটা রাজ্য (Success in Rare Disease Surgery)

রোগীর পরিবারের তরফে জানানো হয়েছে, কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি হয়েছেন নদীয়ার ফুলিয়ার কৃত্তিবাস এলাকার বাসিন্দা। রোগী অমিত সরকার, বয়স ৬২ এর কাছাকাছি। চিকিৎসকেরা নানান পরীক্ষা করে জানতে পেরেছে, রোগী যা খাবার খাচ্ছেন তা পৌঁছাচ্ছে না খাদ্যনালীতে। বদলে সেই খাবার আবার বেরিয়ে আসছে।

নদীয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের চিকিৎসকেরা জানান, এই রোগী যে রোগে আক্রান্ত তার নাম জেনকার্স ডাইভারটিকুলাম (Success in Rare Disease Surgery)। রোগী যা খাবার খাচ্ছেন তা খাদ্যনালীতে প্রবেশ করছে না। বদলে খাবার খাদ্যনালী থেকে বেরিয়ে আসছে। খাদ্যনালীর পাশে তৈরি হয়েছে একটি থলি যার জেরেই এমন ঘটনা ঘটছে। এই রোগ বিরল। এই রোগীকে সুস্থ করাও বেশ ব্যয়বহুল। এমনকি এই রোগে অস্ত্রোপচারের সরঞ্জামও সচরাচর পাওয়া যায় না। ‌

চিকিৎসকদের মতে, এমন বিরল রোগের অস্ত্রোপচার এই রাজ্যে প্রথম হয়েছে। স্বাভাবিকভাবেই মেডিকেল বোর্ড গঠন করে ওই ব্যক্তির চিকিৎসা হয়। তবে সম্পূর্ণ নতুন একটি রোগের অস্ত্রোপচার ভাবাচ্ছিল চিকিৎসকদের। সম্পূর্ণ অস্ত্রোপচারের পর রোগী সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে (Success in Rare Disease Surgery)। কিছুদিন দেখাশোনা করে ছেড়ে দেওয়া হবে ওই রোগীকে।

প্রসঙ্গত, এর আগে একাধিক বিরল থেকে বিরলতম রোগের অস্ত্রোপচার হয়েছে জেলার বিভিন্ন হাসপাতালে। তবে ইএনটি বিভাগে এই ধরনের বিরল ব্যাধির অস্ত্রোপচার জেলায় এই প্রথম বলেই জানিয়েছেন চিকিৎসকেরা (Success in Rare Disease Surgery)। বর্তমানে ওই রোগীর সম্পূর্ণ সুস্থ। এবং নিজের জেলাতেই এধরনের পরিষেবা পেয়ে খুশি রোগী সহ তার গোটা পরিবার। এত বিরল অস্ত্রপচারের পর যে রোগী সুস্থ রয়েছেন তাতে সন্তুষ্ট হয়েছেন রোগীর পরিবারের লোকজনেরা। ‌

RELATED Articles