ফের নাবালিকার রহস্যমৃত্যু, ধর্ষণের পর প্রমাণ লোপাট করতেই খুন, উঠল চাঞ্চল্যকর অভিযোগ

ফের রাজ্যে এক নাবালিকার রহস্যমৃত্যু। বাড়ির অদূরেই মিলল নাবালিকার ঝুলন্ত দেহ। ধর্ষণের পর প্রমাণ লোপাট করতেই খুন করা হয়েছে নাবালিকাকে, এমনটাই অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। সেখানকার তপন ব্লকের আজমতপুর পঞ্চায়েতের বাসুরিয়া তেলিপাড়ার বাসিন্দা ওই আদিবাসী নাবালিকা। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার রাতে পাড়ারই এক বাড়িতে পরিবারের সঙ্গে বিয়েবাড়ির নিমন্ত্রণে গিয়েচিলেন ওই নাবালিকা। রাতেই সেখানেই ছিলেন তারা সকলে। কিন্তু মাঝরাতে নাবালিকার খোঁজ মিলছিল না।

বাড়ির সকলে আশেপাশে খোঁজাখুঁজি করেন। কিন্তু হদিশ মেলেনি নাবালিকার। সকালে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন যে পুলিশে অভিযোগ জানাবেন তারা। কিন্তু তার আগেই এক ভয়ানক দৃশ্যের সাক্ষী হন সকলে। বাড়ির অদূরেই উদ্ধার হয় ওই নাবালিকার ঝুলন্ত দেহ। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুনঃ ‘বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়…’, ভরা মঞ্চে ঘোষণা তৃণমূল বিধায়কের, শুরু জোর শোরগোল

নাবালিকার দেহের পাশেই উদ্ধার হয়েছে তাঁর মোবাইলটি। তবে স্থানীয়দের দাবী, নাবালিকা আত্মঘাতী হন নি। তাঁকে ধর্ষণ করা হয়েছে। তারপর প্রমাণ লোপাটের জন্যই খুন করা হয়েছে নাবালিকাকে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট এলে আসল সত্যি জানা যাবে। যদি এটি ধর্ষণ ও খুনের ঘটনা হয়ে থাকে, তাহলে দোষীদের কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছে পুলিশ।

RELATED Articles