ফের ভয়াবহ অগ্নিক্যান্ড রাজ্যে। বুধবার দুপুরে আগুন লেগে যায় এক রাসায়নিক কারখানায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ঝলসে গিয়েছেন কারখানার একাধিক শ্রমিক। এখনও ভেতরে অনেকেই আটকে রয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামের বাদুবাজার কাঞ্চনতলা এলাকায়। সেখানেই রয়েছে একটি রাসায়নিক কারখানা। সেখানেই এদিন দুপুরে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে এক শ্রমিককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরও দু’জন গুরুতর জখম হয়েছেন। কারখানার ভেতরে কয়েকজন আটকে রয়েছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে কারখানার ভেতরে এখনও দমকল কর্মীরা প্রবেশ করতে পারেন নি বলে খবর। কী কারণে এমন ভয়াবহ আগুন লাগল, তাও এখনও স্পষ্ট নয়।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাসায়নিক কারখানায় প্রচুর দাহ্য পদার্থ রয়েছে। ফলে মুহূর্তের মধ্যে আগুন বিধ্বংসী আকার ধারণ করে। কারখানার কর্মীরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। স্থানীয়রা সাহায্যে এগিয়ে আসেন। আরও একাধিক দমকল ইঞ্জিন আনা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, এমনটাই খবর।
আরও পড়ুনঃ ফের নাবালিকার রহস্যমৃত্যু, ধর্ষণের পর প্রমাণ লোপাট করতেই খুন, উঠল চাঞ্চল্যকর অভিযোগ
এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ, কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র ছিল না। স্থানীয়রা এমনটাই অভিযোগ জানিয়েছেন দমকল বিভাগে। কারখানা কর্তৃপক্ষের তরফে এই অগ্নিকাণ্ডের বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।






