দু ফোঁটা নয়, গোটা শিশি পোলিওই শিশুর মুখে ঢেলে দিল স্বাস্থ্য আধিকারিক, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি খুদে

পোলিও (Polio) প্রতিরোধে ৫ বছরের মধ্যে বয়সের শিশুদের দু ফোঁটা করে পোলিও খাওয়ানো হয়। এই দু ফোঁটার পরিবর্তে ঢেলে দেওয়া হল পুরো এক শিশি পোলিও (polio)। যার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশু। ঘটনাটি জলপাইগুড়ির মাল মহকুমার ক্রান্তি ব্লকের। আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য শিশুর অভিভাবকরাও। অসুস্থ শিশুকে ভর্তি করা হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির মালবাজার এলাকায়।

এই ঘটনার জেরে স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুর অভিভাবক। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকের তরফে। একজন স্বাস্থ্যকর্মীর এত বড়ো গাফিলতি নিয়ে গোটা এলাকায় উদ্বিগ্ন।

জানা গিয়েছে, গতকাল রবিবার শিশুদের পোলিও খাওয়ানো চলছিল। ওই ব্লকে ৪ বছরের শিশুকে পোলিও খাওয়াতে নিয়ে যান তার মা। দু ফোঁটা পোলিও খাওয়ানোর নিয়ম থাকলেও স্বাস্থ্যকর্মী পুরো এক শিশির পোলিও শিশুর মুখে ঢেলে দেন। তাতে ভয় পেয়ে যান শিশু ষর মা আপত্তি জানিয়েছিলেন তিনি। স্বাস্থ্যকর্মী তাকে আশ্বস্ত করে বলেন যে কোনও সমস্যা হবে না।

কিন্তু শিশুকে বাড়ি নিয়ে যাওয়ার পরেই প্রচন্ড জ্বর চলে আসে। পরে তিনি তার স্বামীকে ফোন করে বিষয়টি জানান। এরপর শিশুকে ভরতি করা হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে শিশুটির চিকিৎসা চলছে। স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগে লিখিত অভিযোগ করেন শিশুর পরিবারের সদস্যরা। ক্রান্তি ফাঁড়িতে স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে জেলাশাসক সামা পারভিন জানিয়েছেন, “এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কেন এ ধরনের ঘটনা ঘটল? তা খতিয়ে দেখতে বলা হয়েছে।” এই ঘটনায় জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

শিশুটির বাবা জানিয়েছেন, “যাদের বিরুদ্ধে তাঁর অভিযোগ সেই স্বাস্থ্যকর্মীরা তাঁকে বোঝাতে চাইছেন যে ছেলের কিছু হবে না। খুব বেশি হলে বমি বা পেট খারাপ হতে পারে। কিন্তু তিনি কোনও ভাবেই নিশ্চিন্ত হতে পারছেন না। তাঁর কথায়, ভবিষ্যতে ছেলের কোনও সমস্যা হলে তার দায়িত্ব ওই সাব সেন্টারের ওপরই বর্তাবে।”

RELATED Articles