‘রাতের গণনাকেন্দ্রে ঢুকে ইভিএম মেশিন বদলে ভোট বাড়িয়ে নিচ্ছে’, নির্বাচনী সভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

Mamata Banerjee’s allegation of manipulation of EVM: সামনেই লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট। এর আগে জোরকদমে নির্বাচনী প্রচার চলছে সব রাজনৈতিক দলেই। নানান কেন্দ্রের প্রার্থীদের জন্য নির্বাচনী সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই বিজেপিকে নানানভাবে আক্রমণ শানাচ্ছেন তিনি। এবার বিজেপির বিরুদ্ধে ইভিএম মেশিন বদলে দেওয়ার অভিযোগ তুললেন তিনি (Mamata Banerjee’s allegation of manipulation of EVM)

গতকাল, বুধবার ফরাক্কা ও মালদহ দক্ষিণে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরু থেকেই নির্বাচন কমিশনকে আক্রমণ শানান তিনি। একহাত নেন বিজেপিকেও। রাতের অন্ধকারে গণনাকেন্দ্রে ঢুকে ইভিএম মেশিন বদলে দেওয়া, ভোটের কারচুপির অভিযোগ করেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee’s allegation of manipulation of EVM)। প্রথম ও দ্বিতীয় দফা ভোটের পর হঠাৎ করেই কোনও কোনও ভোটের শতাংশ বেড়ে গিয়েছে বলে দাবী করেন তিনি।

ইভিএম বদল নিয়ে দাবী তুলে মমতা এদিন বলেন, “মিথ্যা কথা ভাঁওতা দিচ্ছে সব। ইভিএম কারা তৈরি করেছে। ১৯ লক্ষ ইভিএম মিসিং। এতে সন্দেহ মানুষের না হয়। বিজেপি নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন দেখতে চায় মানুষ। ভোটেও চিটিং করছে (Mamata Banerjee’s allegation of manipulation of EVM)। প্রথম দুই দফায় কোথায়, কত শতাংশ ভোট পড়েছে সেটা সব সংবাদমাধ্যমে জানিয়েছে। নির্বাচন কমিশনও সেটা জানিয়েছে। গত রাতে শুনতে পেলাম, যেখানে বিজেপির কম ভোট হয়েছিল সেখানে হঠাৎ করে ৫.৭৫ শতাংশ ভোট বাড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশন নোটিশ জারি করেছে”।

মমতার দাবী, বিজেপি ইভিএম মেশিন পাল্টে দিচ্ছে (Mamata Banerjee’s allegation of manipulation of EVM)। খোঁজ না পাওয়া ইভিএম মেশিনগুলিকেই কাজে লাগাচ্ছে তারা, এমনটাই অভিযোগ। মমতার দাবী, “আমি নির্বাচন কমিশনের কাছ থেকে ইভিএমের সংখ্যা, ভোটারের সংখ্যা জানতে চাই। সব বিরোধী দলের সতর্ক হওয়া উচিত এবং প্রশ্ন তোলা উচিত। ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে?‌ এই সংখ্যাটা বাড়ল কী করে?‌ সেটা আমরা জানতে চাই। আমরা তো ব্যালটে ভোট চেয়েছিলাম। আমরা অনেকেই জবাব চাইছি। কোনও জবাব দিতে পারছে না। ইভিএম হ্যাক করার নানা ব্যবস্থা করছে। আমাদের কাছে খবর এসেছে, কিছু প্রমাণ পেয়েছি”।

শুধু ইভিএম বদলে (Mamata Banerjee’s allegation of manipulation of EVM) দেওয়াই নয়, এদিন এসএসসি-তে ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল নিয়েও সওয়াল করেন মমতা। বলেন, “ওরা চাকরি খেয়ে নিচ্ছে। আমার কাছে সরকারে এখনও ১০ লক্ষ চাকরি পড়ে আছে। চাকরি দিতে গেলেই কোনও না কোনও এজেন্সি পাঠিয়ে আটকে দিচ্ছে। ওদের একটা ভোটও দেবেন না। বিজেপিকে কেউ একটি ভোটও দেবেন না। ওরা বাংলাকে বঞ্চনা করেছে। বাংলার টাকা দেয় না। ওরা ২৬ হাজার মানুষের চাকরি খেয়েছে। এখন রাতে গণনাকেন্দ্রে ঢুকে তালা ভেঙে মেশিন বদলে দিচ্ছে। যেখানে বিজেপি বেশি ভোট পেয়েছে, সেখানকার ইভিএম এখানে ঢুকিয়ে দিচ্ছে। আমার অনুরোধ গণতন্ত্রের নিরাপত্তা বজায় রাখুন মানুষের স্বার্থে”।

RELATED Articles